বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
মাঠে গড়াচ্ছে আফগান প্রিমিয়ার লিগ আটোয়ারীতে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী(সা:) উপলক্ষে আনন্দ মিছিল ‎’‎’লালমনিরহাটে শিক্ষক আরিফুল হত্যা’ আইনশৃঙ্খলা নষ্টকারীদের কোনো ছাড় দেওয়া হবে না——ত্রাণমন্ত্রী ‘শেখ হাসিনার কবর এ দেশের মাটিতে হবে না’ রাঙামাটিতে সারজিস আলম নোয়াখালীতে ডেঙ্গুতে যুবকের মৃত্যু মাটিরাঙ্গা জোনের উদ্যোগে  বিনামূল্যে চিকিৎসা সেবা ও শিক্ষার্থীদের। মাঝে শিক্ষা সামগ্রী বিতরন।  মাটিরাঙ্গায় ওয়ার্ড পর্যায়ে মাদকবিরোধী র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত। মাটিরাঙ্গায় নবাগত জেলা পরিষদ চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা কে বিএনপির ফুলেল শুভেচ্ছা। ভূরুঙ্গামারীতে ঈদে মিলাদুন্নবীর সরকারি ছুটিতেও শিক্ষা প্রতিষ্ঠান খোলা, চলছে পাঠদান ও পরীক্ষা নেত্রকোণায় আওয়ামী লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

আটোয়ারীতে আন্তর্জাতিক নারী দিবস পালিত

মোঃ জাহেরুল ইসলাম,আটোয়ারী (পঞ্চগড়)প্রতিনিধি
  • Update Time : রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ৪৮ Time View

মোঃ জাহেরুল ইসলাম,আটোয়ারী (পঞ্চগড়)প্রতিনিধি : “ আজকের পদক্ষেপ, আগামীর ন্যায় বিচার- সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ের আটোয়ারীতে ৮মার্চ আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে রোববার উপজেলা পরিষদ চত্বরে নারী উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের প্রদর্শনী ও বেলা ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা করুনা কান্ত রায় সভাপতিত্ব করেন এবং স্বাগত বক্তব্য রাখেন। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট বোর্ডের সদস্য ও উপজেলা বিএনপি’র সভাপতি এ.জেড.এম বজলুর রহমান (জাহেদ)। আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম দুলাল, আটোয়ারী থানার ওসি (তদন্ত) মোঃ ফারুকুল ইসলাম, উপজেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ মতিয়র রহমান, রামপুর মহিলা উন্নয়ন সমিতির সভাপতি নূরীমা আক্তার, আগমনি কুষ্ঠ ও প্রতিবন্ধী সংস্থার সভাপতি জফর আলী, সদস্য নূরজাহান বেগম, মুক্তি কল্যাণ মহিলা সমিতির সভাপত মাহফুজা বেগম, রাধানগর সমাজ কল্যাণ ফেডারেশনের সদস্য রতœা বানু, সফল উদ্যোক্তা আমিনা বেগম, প্রশিক্ষণার্থী হোসনেয়ারা বেগম, মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী সাদিয়া তাসমিন , মিজুয়ানা জান্নাত মিজু প্রমুখ।

বক্তারা বলেন, আজ ৮ মার্চ, আন্তর্জাতিক নারী দিবস। বিশ্বজুড়ে আজকের দিনটি কেবল উদযাপনের নয়, আত্মসমালোচনা ও অঙ্গিকারেরও। আজকের প্রতিপাদ্য বিষয় আমাদের মনে করিয়ে দেয়, সমতার পথে অগ্রগতি হলেও এখনো অসংখ্য নারী তাদেও মৌলিক অধিকার থেকে বঞ্চিত। তাই শুধু প্রতিকী সম্মান নয়, প্রয়োজন বাস্তব পরিবর্তন। বক্তারা বলেন, আন্তর্জাতিক নারী দিবসের ইতিহাস শতবর্ষেরও বেশী পুরোনো। ১৯০৮ সালে যুক্তরাষ্ট্রে নারী শ্রমিকেরা কর্মঘন্টা কমানো, ন্যায্য মজুরি ও ভোটাধিকারের দাবিতে আন্দোলনে নামেন। সেই আন্দোলনের ধারাবাহিকতায় ১৯১০ সালে কোপেনহেগেনে আন্তর্জাতিক সমাজতান্ত্রিক নারী সম্মেলনে আন্তর্জাতিক নারী দিবস পালনের প্রস্তাব ওঠে। ১৯১১ সালে প্রথমবারের মতো কয়েকটি দেশে দিবসটি উদযাপিত হয়। পরে ১৯৭৫ সালে জাতিসংঘ ৮ মার্চকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়। তখন থেকেই দিনটি বিশ্বব্যাপি নারীর অধিকার ও সমতার প্রতীক হয়ে উঠেছে। আলোচনা শেষে নারী উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য সম্বলিত বিভিন্ন স্টল পরিদর্শন করেন অতিথিবৃন্দ। এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব, বিভিন্ন মহিলা সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন কিশোর –কিশোরী ক্লাবের সদস্যবৃন্দসহ স্থানীয় গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।

কিউএনবি/অনিমা/০৮ মার্চ ২০২৬,/বিকাল ৫:২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit