রবিবার, ২১ জুন ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন

বিশ্বকাপে কেনো মেক্সিকোর মুখোমুখি হতে চান না মেসি?

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪৬ Time View

স্পোর্টস ডেস্ক : ফুটবল বিশ্বকাপের পর্দা উঠতে আর চার মাসেরও কম সময় বাকি। কাতারে ট্রফি জেতা আর্জেন্টিনা আসন্ন আসরে শিরোপা ধরে রাখার প্রস্তুতি নিচ্ছে। তবে বিশ্বকাপের শেষ মুহূর্তের প্রস্তুতির মাঝেই একটি সম্ভাব্য প্রতিপক্ষ নিয়ে খোলামেলা কথা বলেছেন অধিনায়ক লিওনেল মেসি। বিশ্বকাপে মেক্সিকোর মুখোমুখি হতে চান না তিনি।

জাতীয় দলের সাবেক সতীর্থ ও বর্তমানে মেক্সিকান ক্লাব টিগ্রেসের গোলরক্ষক নাহুয়েল গুজম্যান-এর সঙ্গে ‘মিরো দে আত্রাস’ পডকাস্টে আলাপচারিতায় খোলামেলা কথা বলেছেন ৩৮ বছর বয়সী এই আর্জেন্টাইন তারকা। ২০২২ কাতার বিশ্বকাপে গ্রুপ পর্বে মেক্সিকোর বিপক্ষে ২-০ গোলে জিতেছিল আর্জেন্টিনা। সেই ম্যাচের স্মৃতি টেনে মেসি বলেন, ম্যাচটির গুরুত্ব ছিল অনেক বেশি। হারলেই বিদায় নিতে হতো টুর্নামেন্ট থেকে।
“বিশ্বকাপ ও বড় টুর্নামেন্টে আমাদের প্রায়ই দেখা হয়, অনেক সময়ই ‘ডু অর ডাই’ ম্যাচে,” বলেন মেসি। তিনি স্বীকার করেন, সেই ম্যাচে আর্জেন্টিনা কিছুটা ভয় নিয়েই মাঠে নেমেছিল।
“আমরা সত্যি বলতে ভয় নিয়ে মাঠে নেমেছিলাম,” বলেন তিনি। আগেভাগে বিদায়ের শঙ্কা দলকে মানসিকভাবে চাপে রেখেছিল। মুখোমুখি পরিসংখ্যানে এগিয়ে থাকলেও মেক্সিকোকে সবসময়ই কঠিন প্রতিপক্ষ হিসেবে দেখেন মেসি। বল দখলে রাখা, ম্যাচের গতি নিয়ন্ত্রণ এবং শৃঙ্খল কৌশল—এসব কারণে মেক্সিকো শক্তিশালী দলগুলোকেও চাপে ফেলতে পারে।
২০২৬ বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা। স্বাগতিক হওয়ার কারণে মেক্সিকো বাড়তি সমর্থন ও পরিচিত ভেন্যুর সুবিধা পাবে। যা বিষয়টিকে আরও কঠিন করে তুলতে পারে। “নিজেদের মাঠে খেলার একটা প্রভাব থাকেই-ভালো বা খারাপ,” মন্তব্য করেন মেসি। এ কারণেই টুর্নামেন্টের শুরুর দিকে মেক্সিকোর সঙ্গে দেখা না হওয়ার আশা প্রকাশ করেছেন তিনি।
প্রসঙ্গত, আসন্ন টুর্নামেন্টে গ্রুপপর্বে দুই দলের দেখা হচ্ছে না। গ্রুপ ‘এ’-তে আছে মেক্সিকো। অন্যদিকে, ‘জে’ গ্রুপে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার সঙ্গী অস্ট্রিয়া, আলজেরিয়া ও জর্ডান।

 

 

কিউএনবি/আয়শা/২৫ ফেব্রুয়ারী ২০২৬,/সন্ধ্যা ৭:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit