সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
শিরোনাম
জুলাই গণঅভ্যুত্থানে যাত্রাবাড়ীতে ১৭ হত্যা : তদন্ত প্রতিবেদন ৪ অক্টোবর রোহিঙ্গা ও আশ্রয়দাতা জনগোষ্ঠীর সহায়তায় অস্ট্রেলিয়ার ২৫.২৫ মিলিয়ন ডলারের অনুদান ১৫ টাকা কেজি দরে চাল পাচ্ছে ৫৫ লাখ পরিবার যে সূত্রে স্যুটকেসে পাওয়া ব্রিটিশ নারীর হত্যার রহস্য উদঘাটন করল পুলিশ ইরানের সঙ্গে ট্রাম্পের নতুন আলোচনার খবরে বিশ্ববাজারে তেলের দামে বড় পতন ইরানের কেশম দ্বীপের বেসামরিক ভবনে ৯০০ কেজির বোমা ফেলেছে মার্কিন বাহিনী অভিবাসী ঠেকাতে স্পেনের ৫০০ মিটার দীর্ঘ সামুদ্রিক বাঁধ নির্মাণ দেশটা আমাদের সবার, পরিবেশও আমাদেরই রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী গাজা যুদ্ধের প্রভাব মিশিগানের সিনেট নির্বাচনে হরমুজ প্রণালি খোলা বা বন্ধ রাখা যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর করছে: ইরান

আমি খুব সহজেই সুইচ অফ করে নিজেকে রিচার্জ করতে পারি

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪৫ Time View

বিনোদন ডেস্ক :মেরি ব্রনস্টেইন পরিচালিত ‘ইফ আই হ্যাড লেগস আই উড কিক ইউ’ ছবিতে একজন মনোরোগ বিশেষজ্ঞ এবং মা হিসেবে রোজ বার্নের অভিনয় বিশ্বজুড়ে প্রশংসিত হচ্ছে। এ ছবিতে অনবদ্য অভিনয়ের জন্য অস্কার মনোনয়ন পেয়েছেন তিনি। গোল্ডেন গ্লোব জয় এবং স্পিরিট অ্যাওয়ার্ডসের মনোনয়নের পর অস্কারের এই স্বীকৃতি যেন তার মুকুটে নতুন পালক। 

সম্প্রতি হলিউড রিপোর্টারকে দেওয়া এক সাক্ষাৎকারে ৪৬ বছর বয়সী এই অভিনেত্রী নিজের কাজ, প্রস্তুতি এবং সহ-অভিনেতাদের নিয়ে খোলামেলা কথা বলেছেন।

এ২৪ প্রোডাকশনের এই ড্রামেডি ছবিতে অভিনয় প্রসঙ্গে রোজ বলেন, চিত্রনাট্যটি পড়ার সময়ই বুঝেছিলাম এটি কতটা ব্যতিক্রমী। একজন অভিনেত্রী হিসেবে এটি আমার কাছে একটি উপহার ছিল। নিজেকে ভেঙে নতুন করে গড়ার সুযোগ পেয়েছি এখানে। তবে সিনেমাটি যে এতদূর পৌঁছাবে, তা কখনো কল্পনা করিনি।

পরিচালক মেরি ব্রনস্টেইনের ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতার ছায়া রয়েছে এই ছবিতে। তাই চরিত্রটির গভীরতা বুঝতে রোজ দীর্ঘ পাঁচ সপ্তাহ মহড়া করেছেন। চরিত্রের অতীত ও মনস্তত্ত্ব বুঝতে অনেকটা ‘ডিটেকটিভ’-এর মতো কাজ করতে হয়েছে তাকে।

ছবির দৃশ্যগুলো ছিল বেশ আবেগঘন ও ভারী। শুটিংয়ের পর নিজেকে স্বাভাবিক রাখার উপায় জানতে চাইলে রোজ বার্ন মজা করে বলেন, মানসিকভাবে কোনো কিছু থেকে বিচ্ছিন্ন হওয়ার ক্ষমতা আমার জন্মগত। আমি খুব সহজেই সুইচ অফ করে নিজেকে রিচার্জ করতে পারি। তবে শট চলাকালীন আবেগ থেকে খুব দূরে যেতাম না, কারণ সেই মুহূর্তগুলো ছিল ‘বোতলে বন্দি বজ্রপাত’-এর মতো দুর্লভ।

জনপ্রিয় র‍্যাপার এএসএপি রকি এই ছবিতে রোজের বিপরীতে অভিনয় করেছেন। তার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা জানিয়ে রোজ বলেন, রকি ভীষণ মার্জিত এবং কৌতূহলী। আমরা দুজনেই লাইনের ব্যাপারে খুব খুঁতখুঁতে ছিলাম। ক্যামেরার সামনে তাকে কড়া কথা শোনানো বা চিৎকার করা ছিল আমার জন্য বেশ কঠিন, কারণ ব্যক্তি হিসেবে সে খুবই চমৎকার।

রোজের মতে, ছবির সবচেয়ে কঠিন দৃশ্য ছিল প্রথম দিনের শুটিং। যেখানে তাকে একজন ডাক্তারের কাছে নিজের সন্তানের অসুস্থতা নিয়ে কান্নায় ভেঙে পড়তে হয়। তিনি বলেন, ক্যামেরা ছিল আমার মুখের মাত্র দুই ইঞ্চি দূরে। ওই দৃশ্যটি আজও আমাকে তাড়িয়ে বেড়ায়।

চলচ্চিত্র শিল্পে নারী নির্মাতাদের আধিক্য নিয়ে সন্তোষ প্রকাশ করে রোজ বলেন, গল্প বলার ক্ষেত্রে নারীর দৃষ্টিভঙ্গি আলাদা মাত্রা যোগ করে। তবে এখানেই থেমে থাকলে চলবে না। পরিচালনা, চিত্রনাট্য ও অভিনয়ে নারীদের ৫০ শতাংশ অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।

উল্লেখ্য, আগামী ১৬ ফেব্রুয়ারি হলিউড প্যাল্যাডিয়ামে স্পিরিট অ্যাওয়ার্ডস অনুষ্ঠিত হবে, যেখানে সেরা প্রধান চরিত্রের দৌড়ে এগিয়ে আছেন রোজ বার্ন।

কিউএনবি/অনিমা/১৫ ফেব্রুয়ারী ২০২৬,/সকাল ৬:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit