সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
আইটি, এআই, সার ও জ্বালানি খাতে বিনিয়োগে মারুবেনি কর্পোরেশনকে আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের মালামাল চুরি করা যুবককে ধরতে পুরস্কার ঘোষণা উচ্চ আয়ের পাশাপাশি যে ১০ পেশায় রয়েছে কাজের আনন্দ খাবারের আগে অলিভ অয়েল খেলে রক্তে শর্করা বাড়ে ধীরে, বলছে গবেষণা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের বৈঠক ফ্যাটি লিভার থেকে লিভার ক্যানসার, যে ৭ লক্ষণে হবেন সতর্ক নিজের মত প্রকাশ করলে কিংবা অন্যায়ের প্রতিবাদ করলে ‘অলক্ষ্মী’: ইশা সাহা ময়নাতদন্তের রিপোর্টে মিলল নানা পাটেকারের মৃত্যুর প্রকৃত কারণ দুর্গাপূজায় টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাংক জমাদিউল আউয়ালের চাঁদ দেখা যায়নি

নবাগত ইতালিকে রানের পাহাড়ে চাপা দিল স্কটল্যান্ড

Reporter Name
  • Update Time : সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫৯ Time View

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপে এবারই প্রথম খেলতে এসেছে ইতালি। তবে তাদের অভিষেকের প্রথমার্ধটা মোটেও সুখকর হয়নি। অধিনায়ক মাঠ ছেড়ে গেছেন ২০ বলের মধ্যে, শঙ্কায় আছে তার বিশ্বকাপে খেলাও। তার ওপর স্কটল্যান্ড তাদেরকে চাপা দিয়েছে রানের পাহাড়ের নিচে, ৪ উইকেট খুইয়ে ২০৭ রান তুলে ফেলেছে তারা। অভিষেকে জিততে হলে এখন ইতালিকে ডিঙাতে হবে ২০৮ রানের এভারেস্ট!

ইতালিয়ানদের ম্যাচের শুরুটাই হয় বাজেভাবে। শুরু থেকেই স্কটিশ দুই ওপেনার জর্জ মানজি ও মাইকেল জোনস মিলে চড়ে বসেছিলেন বোলারদের ওপর। চতুর্থ ওভারে পায় আরেক দুঃসংবাদ। ফিল্ডিংয়ের সময় কাঁধে চোট নিয়ে মাঠ ছাড়েন অধিনায়ক ওয়েন ম্যাডসেন। দেখে মনে হচ্ছিল চোটটা বেশ বড়ই, যার ফলে বিশ্বকাপও শেষ হয়ে যেতে পারে তার।

এরপর ইতালি তাদের প্রথম উইকেট তুলে নিতে অপেক্ষা করতে হয়েছে ১৪তম ওভার পর্যন্ত। ১২৬ রানে মানজিকে ফেরান জেজে স্মাটস। ১০ রান পর জোনসও যখন ফিরলেন গ্র্যান্ট স্টুয়ার্টের শিকার বনে, তখন মনে হচ্ছিল ইতালি বুঝি ম্যাচে ফিরছে। তবে তাদের সে আশায় পানি ঢেলে দেন ব্র্যান্ডন ম্যাকমুলেন, তার ১৮ বলে ৪১ রানের অপরাজিত ইনিংস আরও সুসংহত করে স্কটল্যান্ডকে।

শেষ দিকে মাইকেল লিস্কের ৫ বলে ২ ছক্কা আর ২ চারে ২২ রানের ইনিংস স্কটল্যান্ডকে নিয়ে যায় ২০৭ রানে। যার ফলে ম্যাচ জেতার সম্ভাবনা অনেকটাই কমে গেছে ইতালির। ম্যাচের শুরুতে পাল্লাটা তাদের পক্ষেই ভারি ছিল। ইউরোপীয় বাছাইপর্বে দুই দলের সর্বশেষ ম্যাচে জয়ের কারণে তাদেরকে এই ম্যাচে অনেকটা ফেভারিটই ধরা হচ্ছিল। ৫৯ শতাংশ সম্ভাবনা ছিল তাদের জয়ের। তবে প্রথম ইনিংস শেষে তা এখন নেমে এসেছে ১৮ শতাংশে।

 

 

কিউএনবি/আয়শা/০৯ ফেব্রুয়ারী ২০২৬,/বিকাল ৩:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit