রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
শিরোনাম
যে সিনেমা বদলে দেয় নওয়াজুদ্দীনের ক্যারিয়ার, হাতে আসে ব্ল্যাঙ্ক চেক ও ২০০ চিত্রনাট্য কুয়ালালামপুরে অভিযান, আটক ৪৭২ বিদেশির ৩৬৪ জনই বাংলাদেশি ‘ইউনিয়ন-উপজেলা নির্বাচনে অংশ নিতে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই’ ‎লালমনিরহাটে দুই সাংবাদিকের বিরুদ্ধে সাইবার মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন পাহাড়ের তরুণদের প্রযুক্তিনির্ভর দক্ষতায় সেনাজোনের কম্পিউটার প্রশিক্ষণ গুলশানে ঝটিকা মিছিল: আ.লীগের আরও ৪০ জন গ্রেপ্তার মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির অভিযোগে,দুর্গাপুরে মুক্তিযোদ্ধাদের সংবাদ সম্মেলন মাটির নিচে লুকিয়ে রাখা বিদেশী মদ, নারী সহ আটক – ১ জয়পুরহাট জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনে হেলাল উদ্দিন সভাপতি, শিপলু সাধারণ সম্পাদক নির্বাচিত পার্বত্য চট্টগ্রাম বিষয়ক কমিটি গঠনে প্রধানমন্ত্রীর প্রতি মারমা ঐক্য পরিষদের অভিনন্দন।

নরসিংদীতে যৌথ অভিযানে গুলি, ইয়াবা,টাকা ও দেশীয় অস্ত্রসহ দুইজন গ্রেপ্তার 

মোঃ সালাহউদ্দিন আহমেদ নরসিংদী জেলা প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৯৮ Time View

নরসিংদী জেলা প্রতিনিধি : নরসিংদীতে যৌথ বাহিনীর অভিযানে দুইজন চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। অভিযানে তাদের কাছ থেকে বিপুল পরিমাণ গুলি, ইয়াবা, নগদ টাকা ও দেশীয় অস্ত্র জব্দ করা হয়। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে সদর উপজেলার সাহেপ্রতাপ চত্বর এলাকার উত্তর বাগহাটায় অভিযানটি পরিচালিত হয়। আটক ব্যক্তিরা হলেন—জাকির মিয়া (৪২), পিতা মনু মিয়া এবং কাওসার মিয়া (৩৫)।

তাদের উভয়ের বাড়ি উত্তর বাগহাটা গ্রামে। আটককৃতদের কাছ থেকে ১৪৯ রাউন্ড তাজা গুলি, ১ হাজার ৩৯৭ পিস ইয়াবা ট্যাবলেট, নগদ ৯ লাখ ৬ হাজার ৯৬০ টাকা, ১০টি মোবাইল ফোন, ১৪টি দেশীয় অস্ত্র এবং মাদক বেচাকেনায় ব্যবহৃত বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়েছে।

পরবর্তীতে আটককৃতদের এবং জব্দ করা আলামত আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নরসিংদী সদর থানায় হস্তান্তর করা হয়। আইনশৃঙ্খলা বাহিনী আরও জানায়, জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে।

কিউএনবি/আয়শা/০৭ ফেব্রুয়ারী ২০২৬,/বিকাল ৫:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit