মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
শিরোনাম
সংকটের দশ বছর: রোহিঙ্গাদের ফেরার অপেক্ষা শেষ কোথায় ? বাড়লো স্বর্ণের দাম, ভরিতে কত? চীনা পণ্য ও মার্কিন নীতি: ট্রান্সশিপমেন্টকে ‘প্রতারণা’ বলছে যুক্তরাষ্ট্র, নজরে সিঙ্গাপুর রোমাঞ্চকর লড়াইয়ে ফুলহ্যামকে হারাল চেলসি, দ্রুততম গোলে রেকর্ড পালমারদের আশ্রয়প্রার্থীদের ২ লাখ ভিসা বাতিল করতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন ইরান ‘পুরোপুরি ধসে পড়ছে’: ট্রাম্প মানবসম্পদ ও সক্ষমতা বৃদ্ধিতে একযোগে কাজ করবে সিঙ্গাপুর-ইকুয়েডর সিরিয়ায় ‘ব্যারেল বোমা মুফতি’র যাবজ্জীবন কারাদণ্ড ভারতের বিপক্ষে আফগানদের নেতৃত্বে ইব্রাহিম জাদরান বুদ্ধিমত্তার সাথে সমুদ্রে জরুরি অবতরণ, প্রশংসায় ভাসছেন মার্কিন তরুণ পাইলট

কোহলিকে ছাড়িয়ে শীর্ষে বাবর আজম

Reporter Name
  • Update Time : রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪৩ Time View

স্পোর্টস ডেস্ক : ক্রিকেট বিশ্বের এই সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যান বিরাট কোহলি। ভারতীয় সাবেক এই অধিনায়ককে ছাড়িয়ে শীর্ষে উঠে গেলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক বাবর আজম।

রোববার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের তৃতীয় ও শেষ খেলায় ৩৬ বলে তিন চার আর এক ছক্কায় ৫০ রান পূর্ণ করেন বাবর আজম। এটি বাবরের ৩৯তম আন্তর্জাতিক টি-টোয়েন্টি ফিফটি। এদিন ৫০ রান করার মধ্য দিয়ে বিরাট কোহলির ৩৮টি ফিফটির রেকর্ড ছাড়িয়ে যান বাবর আজম।

গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন কোহলি। তার পর থেকেই রেকর্ড ভাঙার অপেক্ষায় ছিলেন বাবর। সেই অপেক্ষার অবসান ঘটালেন অস্ট্রেলিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ ইনিংস খেলে।

এই তালিকায় তৃতীয় স্থানে আছেন ভারতের সাবেক অধিনায়ক রোহিত শর্মা (৩৭টি হাফ-সেঞ্চুরি)। এরপরই পাকিস্তানের আরেক ব্যাটার মোহাম্মদ রিজওয়ান (৩১) এবং অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার (২৯)।

টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রানসংগ্রাহকের তালিকাতেও শীর্ষে বাবর। ১৩৯ ইনিংসে তার সংগ্রহ ৪৫০৫ রান। গড় ৩৯.৫১, স্ট্রাইক রেট ১২৮-এর বেশি। এই ফরম্যাটে তিনটি সেঞ্চুরিও রয়েছে তার নামের পাশে।

 

 

কিউএনবি/আয়শা/০১ ফেব্রুয়ারী ২০২৬,/রাত ১০:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit