মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
তিন জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পূর্বাভাস প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লির বিমানবন্দরে বসিয়ে রাখার ঘটনায় সংসদে ক্ষোভ বিশ্বকাপ জিতবে কে, চারটি ভিন্ন এআই চ্যাটবটের গণনায় একই দেশের নাম বেনজীরকে ফেরাতে নথি প্রস্তুত করছে দুদক অবৈধ নির্বাচনের অন্যতম কারিগর বেনজীর আহমেদ: চিফ প্রসিকিউটর তোষামোদ নয়, জনগণের সামনে সত্য তুলে ধরুন : প্রধানমন্ত্রী ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে জাতীয় কমিটি পুনর্গঠন হরমুজ দিয়ে তেলবাহী জাহাজ চলাচল শুরু করেছে-ট্রাম্প জুলাই মাসে শিক্ষার্থীদের বিনা মূল্যে স্কুল ড্রেস বিতরণ শুরু : শিক্ষামন্ত্রী যুক্তরাজ্যে ১৬ বছরের কম বয়সীদের ফেসবুক-টিকটক ব্যবহার নিষিদ্ধ

আ.লীগ নিষিদ্ধ বলেই নির্বাচনে নৌকা মার্কা নেই: খায়রুল কবির খোকন

Reporter Name
  • Update Time : রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪৯ Time View

ডেস্ক নিউজ : বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ (সদর) আসনের ধানের শীষের প্রার্থী খায়রুল কবির খোকন বলেছেন, জুলাই-আগস্টের গণআন্দোলনের মধ্য দিয়ে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটেছে। গণহত্যা ও মানবাধিকার লঙ্ঘনের দায়ে আওয়ামী লীগ আজ নির্বাহী আদেশে নিষিদ্ধ, সেই কারণে নির্বাচনে তাদের নৌকা মার্কা নেই।

রোববার (১ ফেব্রুয়ারি) সকাল থেকে নরসিংদী সদর উপজেলার চিনিশপুর ইউনিয়নের পুরানপাড়া ৪ নম্বর ওয়ার্ডে নির্বাচনি প্রচারণা, গণসংযোগ ও উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন। খায়রুল কবির খোকন বলেন, আওয়ামী লীগ গণহত্যা করেছে, মানবাধিকারবিরোধী কাজ করেছে এবং দেশের মানুষের মৌলিক অধিকার লঙ্ঘন করেছে। এ দেশের সরকার ও জনগণ সম্মিলিতভাবেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে। দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না।

তিনি আরও বলেন, দেশ ও জনগণের জন্য নিঃস্বার্থ আন্দোলন ও ত্যাগ যে দল করেছে, তা হলো বিএনপি। জুলাই-আগস্টের আন্দোলনে বিএনপি পরিবারের ৪৩২ জন নেতাকর্মী শহীদ হয়েছেন। বহু নেতাকর্মী জেল-জুলুম ও নির্যাতনের শিকার হয়েছেন।খোকন আরও বলেন, দেশ ও সার্বভৌমত্বের মালিক জনগণ। আল্লাহর পরে রাজনৈতিক ক্ষমতার একমাত্র উৎস জনগণ। সাধারণ মানুষের ভোটে নির্বাচিত প্রতিনিধিরাই দেশ পরিচালনা করবেন। এ সময় নরসিংদী জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/০১ ফেব্রুয়ারী ২০২৬,/রাত ১০:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit