বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন

ক্যাপ্টেন জ্যোতির ঝড়ো ফিফটিতে স্কটল্যান্ডের বিপক্ষে বড় সংগ্রহ বাংলাদেশের

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬
  • ২৪ Time View

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ বাছাইপর্বে টানা পাঁচ জয়ের ধারাবাহিকতায় আগেই টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে বাংলাদেশ নারী দল। সেই আত্মবিশ্বাস নিয়েই শুক্রবার (৩০ জানুয়ারি) নেপালের কীর্তিপুরে স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামে নিগার সুলতানা জ্যোতির দল।

টস জিতে ব্যাট করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করে বাংলাদেশ। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে তারা তোলে ১৯১ রান—স্কটিশদের বিপক্ষে বড় চ্যালেঞ্জিং সংগ্রহ।

ওপেনিংয়ে দিলারা আক্তার ২৮ বলে ৩৯ রান করেন। তার সঙ্গে জোয়াইরিয়া ফেরদৌস খেলেন বল সমান ২২ রানের ইনিংস। তিন নম্বরে নেমে শারমিন আক্তার ১০ বলে ১৫ রান করে রানআউট হন।

এরপর ইনিংসের নিয়ন্ত্রণ নেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও সোবহানা মোস্তারি। দুজনের ১০০ রানের জুটিতে বড় সংগ্রহের ভিত গড়ে ওঠে। ঝোড়ো ব্যাটিং করেও অল্পের জন্য ফিফটি মিস করেন সোবহানা—২৩ বলে ৭ চার ও ২ ছক্কায় ৪৭ রান করে আউট হন তিনি।

অধিনায়ক জ্যোতি খেলেন দায়িত্বশীল অথচ আক্রমণাত্মক ইনিংস। ৩৫ বলে অপরাজিত ৫৬ রান করেন তিনি, যেখানে ছিল ৫টি চার ও ৩টি ছক্কা। তার ঝড়ো ফিফটিতেই স্কটল্যান্ডের বিপক্ষে বড় সংগ্রহ গড়ে বাংলাদেশ।

 

 

কিউএনবি/আয়শা/৩০ জানুয়ারী ২০২৬,/দুপুর ১২:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit