বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
ইয়েমেনে যুক্তরাষ্ট্রের হামলায় ১৫৩ জনের প্রাণহানি দেশে ফের বাড়লো স্বর্ণের দাম ডনের সেই অন্তরঙ্গ ছবির বিষয়ে যা জানালেন সামিরা স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সম্পর্কে ভারতীয় সাংবাদিক সুবীর ভৌমিকের অর্বাচীনতা রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস নওগাঁর পত্নীতলায় দৈনিক করতোয়ার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিরামপুরে খানপুর ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক যুব দিবস পালিত অপপ্রচারের অভিযোগে দিনাজপুরে এনসিপি নেতার সংবাদ সম্মেলন॥ এবার ফ্র্যাঞ্চাইজি লিগেও দরজা বন্ধ হয়ে আসছে সাকিবের ২৪ ঘণ্টার আলোচনায় অমিত শাহ, রাহুলের সাফ কথা— স্বরাষ্ট্রমন্ত্রীর লেকচার শুনতে আগ্রহী নই

ঝালকাঠিতে জেলেদের মাঝে ৬০ টি বকনা বাছুর বিতরণ 

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬
  • ৭৮ Time View

গাজী গিয়াস উদ্দিন বশির ঝালকাঠি :  মৎস্য অধিদপ্তরাধীন “ইলিশ সম্পদ ও ব্যবস্থাপনা প্রকল্প” এর আওতায় ২০২৫-২৬অর্থ বছরে জেলেদের মাঝে বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বকনা বাছুর বিতরণ করেছে ঝালকাঠি সদর উপজেলা মৎস্য দফতর।

দীর্ঘ যাচাই বাছাই শেষে ২৮ জানু্য়ারি বুধবার সকালে সদর উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিক ভাবে অর্ধশত অসহায় জেলে পরিবারের হাতে বকনা বাছুর তুলে দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সেগুফতা মেহনাজ।

এসময় উপস্থিত ছিলেন, জেলা মৎস্য কর্মকর্তা মো. এনামুল হক, সদর উপজেলা প্রানীসম্পদ কর্মকর্তা ডা. মো. ফারুক হোসেন, সদর উপজেলার দায়িত্বরত সিনিয়র মৎস্য কর্মকর্তা সাইয়্যেদা, সদর উপজেলা কৃষি কর্মকর্তা আলী আহম্মেদ, মৎস্যবীজ উৎপাদন খামার ব্যবস্থাপক আব্দুল কুদ্দুস মিয়া, পোনাবালিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আল আমিন।

এছাড়াও সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা, উপজেলা সমাবায় কর্মকর্তা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির ঝালকাঠি জেলা ও উপজেলা পর্যায়ের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

ঝালকাঠি সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা সাইয়্যেদা বলেন, মন্ত্রনালয়ের নির্দেশনা অনুযায়ী বাছুর বিতরনের আগে মাঠ পর্যায়ে পুঙ্খানু ভাবে যাচাই বাছাই করে নিবন্ধিত প্রকৃত অসহায় জেলেদের তালিকা প্রস্তুত করা হযেছে।

জেলা মৎস্য কর্মকর্তা মো. এনামুল হক বলেন ‘ইলিশ সম্পদ ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় ৬০জন জেলে পরিবারকে বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে একটি করে ৬০টি বকনা বাছুর দেওয়া হয়েছে।

কিউএনবি/আয়শা/২৯ জানুয়ারী ২০২৬,/রাত ৮:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit