সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
আইটি, এআই, সার ও জ্বালানি খাতে বিনিয়োগে মারুবেনি কর্পোরেশনকে আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের মালামাল চুরি করা যুবককে ধরতে পুরস্কার ঘোষণা উচ্চ আয়ের পাশাপাশি যে ১০ পেশায় রয়েছে কাজের আনন্দ খাবারের আগে অলিভ অয়েল খেলে রক্তে শর্করা বাড়ে ধীরে, বলছে গবেষণা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের বৈঠক ফ্যাটি লিভার থেকে লিভার ক্যানসার, যে ৭ লক্ষণে হবেন সতর্ক নিজের মত প্রকাশ করলে কিংবা অন্যায়ের প্রতিবাদ করলে ‘অলক্ষ্মী’: ইশা সাহা ময়নাতদন্তের রিপোর্টে মিলল নানা পাটেকারের মৃত্যুর প্রকৃত কারণ দুর্গাপূজায় টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাংক জমাদিউল আউয়ালের চাঁদ দেখা যায়নি

বিশ্বকাপের সেমিফাইনালে খেলবে পাকিস্তান

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬
  • ৬১ Time View

স্পোর্টস ডেস্ক : ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে আয়োজিত হতে যাওয়া আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ নিয়ে সেমিফাইনালের সম্ভাব্য দল বাছাই করেছেন সাবেক ভারতীয় পেসার ইরফান পাঠান। তিনি তার তালিকায় পাকিস্তানকে রেখেছেন। ভারতীয় বিশ্লেষক প্যানেলে তিনিই ছিলেন একমাত্র ব্যক্তি, যিনি পাকিস্তানের ওপর আস্থা রাখেন।

একটি শীর্ষস্থানীয় ভারতীয় ক্রীড়া প্ল্যাটফর্মে বিশ্লেষণ অনুষ্ঠানে ইরফান পাঠান বলেন, সেমিফাইনালে তার পছন্দ অস্ট্রেলিয়া, পাকিস্তান, ভারত ও ইংল্যান্ড। একই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রবিন উথাপ্পা, চেতেশ্বর পূজারা, মোহাম্মদ কাইফ, সুরেশ রায়না ও সঞ্জয় বাঙ্গার। রবিন উথাপ্পা বেছে নেন ভারত, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও নিউজিল্যান্ডকে।
চেতেশ্বর পূজারা, অনিল কুম্বলে ও চোপড়া একসঙ্গে ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও নিউজিল্যান্ডকে সেরা চারে রাখেন। মোহাম্মদ কাইফের তালিকায় ছিল ভারত, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড ও ইংল্যান্ড। সুরেশ রায়না বেছে নেন ভারত, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কাকে। সঞ্জয় বাঙ্গার রাখেন ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও নিউজিল্যান্ডকে।

আইসিসির ‘ফিউশন ফর্মুলা’ অনুযায়ী পাকিস্তান তাদের সব ম্যাচ খেলবে শ্রীলঙ্কায়। নির্ধারিত সময়ের মধ্যে ভারত ও পাকিস্তান একে অপরের দেশে আইসিসি ইভেন্ট খেলবে না। তাই নিরপেক্ষ ভেন্যুতেই ম্যাচ হবে। পাকিস্তান যদি সেমিফাইনাল ও ফাইনালে ওঠে, তাহলে দুই ম্যাচই হবে কলম্বোতে। পাকিস্তান না উঠলে সেমিফাইনাল হবে কলকাতায় এবং ফাইনাল হবে আহমেদাবাদে।

২০০৯ সালের চ্যাম্পিয়ন পাকিস্তান তাদের বিশ্বকাপ শুরু করবে ৭ ফেব্রুয়ারি নেদারল্যান্ডসের বিপক্ষে কলম্বোতে। এরপর ১০ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র, ১৫ ফেব্রুয়ারি চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে এবং ১৮ ফেব্রুয়ারি নামিবিয়ার মুখোমুখি হবে তারা।

সুপার এইট পর্ব চলবে ২১ ফেব্রুয়ারি থেকে ১ মার্চ পর্যন্ত। এই পর্বের ম্যাচ হবে কলম্বো ও কলকাতায়। প্রথম সেমিফাইনাল ৩ মার্চ, দ্বিতীয় সেমিফাইনাল ৫ মার্চ। ফাইনাল অনুষ্ঠিত হবে ৮ মার্চ। ভেন্যু হবে আহমেদাবাদ অথবা কলম্বো।

 

 

কিউএনবি/আয়শা/২৯ জানুয়ারী ২০২৬,/বিকাল ৫:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit