শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
হরমুজ প্রণালীকে মার্কিন ভূখণ্ড ঘোষণার হুমকি ট্রাম্পের, জবাবে যা বললো ইরান খুঁজছিলেন এক গ্রহ, হঠাৎ বৃহস্পতির চেয়ে দ্বিগুণ বড় গ্রহের খোঁজ পেল না বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১ নং ইউনিটের বিদ্যুৎ সরবরাহ বন্ধ  চট্টগ্রামে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যুর ঘটনায় তদন্ত করে ব্যবস্থা: অর্থমন্ত্রী ভারতের প্রতি বাংলাদেশিদের ইতিবাচক মনোভাব কমেছে মোদির ‘কোলাকুলি’ নিয়ে রাহুল গান্ধীর মশকরা ইনফান্তিনোর পাশ থেকে সরে দাঁড়াল নিউজিল্যান্ডও, চায় স্বাধীন তদন্ত ঢাকার ৪১৬ বছর পূর্তিতে তরুণদের সাইকেল র‍্যালি ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে আজই আমার শেষ দিন: নাছির মানুষ নামাজে এসে বলে গ্যাস নাই, গ্যাস দেন: জামায়াত আমির

অর্থবছরের দ্বিতীয়ার্ধের নতুন মুদ্রানীতি ঘোষণা আজ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬
  • ৭৫ Time View

ডেস্ক নিউজ : চলতি ২০২৫-২৬ অর্থবছরের দ্বিতীয়ার্ধের (জানুয়ারি-জুন) জন্য নতুন মুদ্রানীতি ঘোষণা করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) আনুষ্ঠানিকভাবে মুদ্রানীতি বিবৃতি (এমপিএস) ঘোষণা করা হবে। এর আগে মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের পর্ষদ সভায় এর অনুমোদন দেওয়া হয়।

সংশ্লিষ্ট সূত্রের তথ্য বলছে, এই মুদ্রানীতিতে ব্যবসায়ী, বিনিয়োগকারী কিংবা আমানতকারীদের জন্য দৃশ্যমান কোনও স্বস্তির বার্তা থাকছে না।

নতুন নীতিতে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে একমাত্র অগ্রাধিকার ধরে রেখে আগের মতোই কঠোর বা সংকোচনমূলক অবস্থান বহাল রাখা হচ্ছে। ফলে নীতিগত সুদহার বা পলিসি রেপো রেট ১০ শতাংশেই অপরিবর্তিত থাকছে।

কেন্দ্রীয় ব্যাংক মনে করছে, মূল্যস্ফীতি এখনও নিয়ন্ত্রণের বাইরে। কাগজে-কলমে সামান্য কমার আভাস মিললেও বাস্তবে মানুষের জীবনযাত্রার ব্যয় কমেনি। একসময় দুই অঙ্কে থাকা সার্বিক মূল্যস্ফীতি অক্টোবরে নেমে আসে ৮.১৭ শতাংশে। কিন্তু নভেম্বর ও ডিসেম্বরে তা আবার ঊর্ধ্বমুখী হয়ে দাঁড়ায় যথাক্রমে ৮.২৯ ও ৮.৪৯ শতাংশে। খাদ্যপণ্যের বাজারে অস্থিরতা, সরবরাহ ব্যবস্থার দুর্বলতা এবং উৎপাদন কাঠামোর সীমাবদ্ধতার কারণে এই চাপ দীর্ঘস্থায়ী হচ্ছে।

বিশেষ করে খাদ্যবহির্ভূত খাতে মূল্যস্ফীতি এখনো ৯ শতাংশের বেশি, যা মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষের জন্য বড় চাপ হয়ে আছে। এ অবস্থায় বাংলাদেশ ব্যাংক সুদহার কমানোর ঝুঁকি নিতে চাইছে না।

এর আগে গত ৩১ জুলাই চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ছয় মাসের (জুলাই-ডিসেম্বর) জন্য মুদ্রানীতি ঘোষণা করে কেন্দ্রীয় ব্যাংক। তখন জানানো হয়, মূল্যস্ফীতি ৭ শতাংশের নিচে নামলেই প্রধান নীতি সুদহার কমানো হবে। 

কিউএনবি/অনিমা/২৯ জানুয়ারী ২০২৬,/সকাল ১০:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit