শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:৩১ অপরাহ্ন

‎পাটগ্রাম সীমান্তে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬
  • ৫৯ Time View

​‎জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি : ‎লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টার সময় রাশেদুল ইসলাম (২৫) নামে এক বাংলাদেশি যুবককে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

‎শনিবার (২৪ জানুয়ারি) ভোরে সীমান্তের ৮০১/১১ এস নম্বর মেইন পিলারের কাছ থেকে তাকে আটক করা হয়। ​আটক রাশেদুল ইসলাম পাটগ্রাম উপজেলার বাউড়া ইউনিয়নের পশ্চিম জমগ্রাম এলাকার মোঃ আব্দুস সামাদের ছেলে।

‎​বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার ভোরে রাশেদুল ইসলাম দহগ্রাম সীমান্তের ডাংগাটারী বিওপি এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন। এ সময় ভারতের কোচবিহার জেলার কুচলিবাড়ি বিএসএফ ক্যাম্পের একটি টহল দল তাকে হাতেনাতে আটক করে ক্যাম্পে নিয়ে যায়।
‎​
‎​এ বিষয়ে ৬১ বিজিবি ব্যাটালিয়নের (রংপুর) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মুসাহিদ মাসুম জানান, ওই যুবক সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে প্রবেশের চেষ্টা করেছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তাকে বিএসএফ আটক করে তাদের হেফাজতে রেখেছে।

​তিনি আরও জানান, আটক যুবককে বাংলাদেশে ফেরত আনার প্রক্রিয়া শুরু হয়েছে এবং এ নিয়ে বিএসএফের সাথে যোগাযোগ রক্ষা করা হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক করতে পতাকা বৈঠকের আহ্বান জানানো হতে পারে।
‎​

 

 

কিউএনবি/আয়শা/২৪ জানুয়ারী ২০২৬,/রাত ৯:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit