রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
শিরোনাম
প্রয়োজন হলে ট্রাম্পের বিরুদ্ধেও অবস্থান নেব: ব্রিটিশ প্রধানমন্ত্রী খেলনা ওরাংওটাংকে আঁকড়ে ধরা সেই ‘পাঞ্চ’ এখন কেমন আছে? বনিবনা না হলে কবে আবার তিনিও জামায়াত থেকে বের হয়ে যান: রাশেদ খাঁন খুবিতে সব ভবনের তালা খুলেছে, তবে ক্লাসে ফেরেননি শিক্ষার্থীরা ২৭ জুলাই থেকে হজের নিবন্ধন শুরু, যেতে পারবে না ১৫ বছরের কম বয়সীরা হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত পুলিশ কর্মকর্তা পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সম্মানে মালদ্বীপ প্রেসিডেন্টের চা-চক্র হেরিটেজ কাবাব অ্যান্ড রেস্টুরেন্টের নতুন আকর্ষণ ‘নাগা বিফ খিচুড়ি’ মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল যে দামে বিক্রি হচ্ছে প্রতি ভরি স্বর্ণ

জামায়াতের নেতৃত্বাধীন জোটে যুক্ত হচ্ছে আরও একটি দল, নতুন সঙ্গী কে?

Reporter Name
  • Update Time : শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬
  • ৫২ Time View

ডেস্ক নিউজ : ত্রয়োদশ জাতীয় নির্বাচন সামনে রেখে জামায়াত নেতৃত্বাধীন জোটে যুক্ত হচ্ছে লেবার পার্টি। ১১ দলীয় জোটের ঘোষণা দিলেও প্রার্থিতা প্রত্যাহারের শেষ মুহূর্তে আসন সমঝোতায় সমাধান না আসায় ইসলামী আন্দোলন আনুষ্ঠানিকভাবে যুক্ত না হলে জোটটি ১০ দলের হয়েছিল। তবে, আজ শনিবার (২৪ জানুয়ারি) লেবার পার্টি যুক্ত হলে আবার ১১ দলীয় জোটই হবে।

শুক্রবার (২৩ জানুয়ারি) কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার লেমশীখালী ইউনিয়নে আয়োজিত পথসভায় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, আজ দুইটি ধারায় বিভক্ত হয়েছে গোটা জাতি। একদিকে বাংলাদেশের ১১টি নিবন্ধিত রাজনৈতিক দল। আপনারা প্রশ্ন করতে পারেন, ১০ দল… আমি আগাম ঘোষণা দিলাম, শনিবার আরও একটি দল যুক্ত হবে। সে কারণে আমাদের ১১ দলীয় ঐক্য।

যদিও তিনি তার বক্তৃতায় বলেনি, কোন দলটি যুক্ত হচ্ছে তাদের জোটে। তবে জানা গেছে, মোস্তাফিজুর রহমান ইরানের লেবার পার্টিই তাদের সঙ্গে যুক্ত হচ্ছে। বিএনপির যুগপৎ আন্দোলনে দলটির দীর্ঘদিনের মিত্র ছিল লেবার পার্টি। কিন্তু নির্বাচনে প্রত্যাশিত আসন ছাড় না পাওয়ায় আগেই বিএনপির সঙ্গ ছাড়ার কথা জানিয়েছিল দলটি। এবার তারা জামায়াতের সঙ্গে জোট বাঁধতেছে।

 

 

কিউএনবি/খোরশেদ/২৪ জানুয়ারী ২০২৬,/সন্ধ্যা ৬:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit