রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
প্রবল বর্ষণে ব্যাংকক পানির নিচে, দুর্যোগকবলিত এলাকা ঘোষণা মোহাম্মদপুরে অফিসে হামলা ও লুটপাট, জমি দখলের অভিযোগ রাড্ডা কার্যালয় ভাঙচুরে পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন, তদন্ত কমিটি গঠন ১ অক্টোবরের মধ্যে প্রাথমিকে নিয়োগপত্র না পেলে পরবর্তীতে বিবেচনা: শিক্ষামন্ত্রী জাসদ কার্যালয়ে ‘জয় বাংলা’স্লোগান ও গোপন বৈঠক, আ.লীগ সন্দেহে আটক ৫০ সারা দেশের বিদ্যুৎকেন্দ্রে নিরাপত্তা জোরদারের নির্দেশ ঘুরে দাঁড়িয়েছে যুক্তরাজ্যে বাংলাদেশের পোশাক রপ্তানি ভারতে বসে ফেসবুকে হুমকি-ধমকি দিয়ে লাভ হবে না: বিদ্যুৎমন্ত্রী পাতলা ওড়নায় মাথার চুল দেখা গেলে নারীর নামাজ হবে কি? জাগরিত চোখে স্বপ্ন দেখার নামই জীবন: কবি আবদুল হাই শিকদার

নওগাঁয় ৪২ কেজি গাঁজা সহ ১জন আটক 

Reporter Name
  • Update Time : বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
  • ৭১ Time View
সজিব হোসেন  নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় পুলিশের একের পর এক বিশেষ অভিযানে আটক হচ্ছে বিপুল পরিমাণ মাদক। আটক হচ্ছে মাদককারবারের সঙ্গে জড়িত অনেকে। পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নেতৃত্বে জেলা পুলিশ সক্রিয় ভূমিকা পালন করছে। শুধু মাদকই নয় অপরাধমূলক সকল ধরনের অপকর্মের বিরুদ্ধে এবং যে কোন অপরাধীর জন্য জেলা পুলিশ বর্তমানে এক আতঙ্ক হিসেবে কাজ করছে। এতে করে জেলাবাসীর মাঝে অনেকটাই স্বস্তি ফিরেছে।

মঙ্গলবার (২০ডিসেম্বর) সন্ধ্যায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এক বিশেষ অভিযানে ৪২ কেজি ৪০০ গ্রাম গাঁজা উদ্ধারসহ একজনকে আটক করা হয়েছে। এসময় গাঁজা বহনকারী একটি পিকআপ ভ্যানও জব্দ করা হয়েছে। নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এই অভিযান পরিচালনা করে। ডিবি পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে একটা পিকআপ ভ্যান যোগে কুড়িগ্রাম থেকে গাঁজার বড় একটি চালান আসছে।

এমন তথ্যের ভিত্তিতে মাদক বিরোধী এই অভিযান পরিচালনা করে ডিবি পুলিশ। পুলিশ সুপারের নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) জয়ব্রত পালের নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) নওগাঁর একটি দল জেলার ঢাকা রোড নামক স্থানে অবস্থান নেয়। ডিবির অপর একটি টিম সদর থানাধীন কীর্ত্তিপুর বাজারে অবস্থান নেয় এবং আরেকটি টিম রাণীনগর এলাকায় অবস্থান নেয়। যাতে গাঁজাবাহী পিকআপটি পালিয়ে যেতে না পারে। 

এদিন সদর উপজেলার কীর্ত্তিপুর বাজারে সন্দেহকৃত পিকআপ ভ্যানটিকে থামিয়ে উপস্থিত লোকজনের সামনে পিকআপে তল্লাসী চালিয়ে মোট ৮পোটলা গাঁজা যার ওজন ৪২ কেজি ৪০০ গ্রাম উদ্ধারসহ পিকআপ চালক আঃ সালাম ওরফে শামিমকে আটক করা হয় সঙ্গে পিকআপ ভ্যানটিও জব্দ করা হয়। আটককৃত সালাম ওরফে শামিম কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানার এগারো মাথা জয়মংগল গ্রামের সাহেব আলীর ছেলে। আটক সালামকে সদর থানা পুলিশের কাছে সোর্পদ করা হয়েছে।

আইনি প্রক্রিয়া শেষে আটকৃতকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে বলে জানান সদর মডেল থানার ওসি নিয়ামুল হক। জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান মাদকদ্রব্য চোরাকারবারীর সাথে আরও কেউ জড়িত আছে কিনা বিষয়টি গভীর ভাবে তদন্ত করা হচ্ছে। একই সাথে মাদক বিরোধী অভিযান জোরদার করার নির্দেশনাও দেওয়া হয়েছে।

শুধু মাদক নয়ই যে কোন অপরাধমূলক কর্মকান্ড এবং অপরাধমূলক কর্মকান্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আগামীতেই এই ধরণের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে বলেও তিনি জানান।

কিউএনবি/আয়শা/২১ জানুয়ারী ২০২৬,/রাত ১০:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit