শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
শিরোনাম
বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণ করতে চান শেখ হাসিনা: রাজনীতিতে এক চালবাজি ঘোষণা মাত্র রাত ১টার মধ্যে ১৭ জেলায় অতিভারী বৃষ্টির আভাস খামেনির হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ইরানের চট্টগ্রামের বন্যা উন্নতির পূর্বাভাস, সিলেট-রংপুরে শঙ্কা চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবেলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ খামেনির জানাজা-দাফন প্রক্রিয়ায় অংশ নেন ৪ কোটিরও বেশি মানুষ ১৩ উপজেলায় নতুন হাসপাতাল অনুমোদন মিরপুর-১০ মেট্রো স্টেশন এলাকায় অবৈধ দখল উচ্ছেদে অভিযান পাকিস্তানে পিপিপি নেতার বাড়িতে আত্মঘাতী হামলায় ১৭ জনের প্রাণহানি

হাসনাতকে সমর্থন জানিয়ে প্রার্থিতা তুলে নিলেন খেলাফতের প্রার্থী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
  • ৭৭ Time View

ডেস্ক নিউজ : কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহকে সমর্থন জানিয়ে প্রার্থিতা প্রত্যাহার করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মোফাজ্জল হোসেন।

মঙ্গলবার (২০ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন মোফাজ্জল হোসেন। তিনি বলেন, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণে এবং এলাকার উন্নয়নের কথা বিবেচনা করে আমি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। একই সঙ্গে ১০ দলীয় জোটের প্রার্থী হাসনাত আবদুল্লাহকে সমর্থন ও ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছি।

মোফাজ্জল হোসেন বলেন, জনগণের প্রত্যাশা পূরণ এবং ন্যায়ভিত্তিক নেতৃত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে আমি এ সিদ্ধান্ত নিয়েছি। আশা করি, ভোটাররা বিষয়টি ইতিবাচকভাবে দেখবেন। 

এদিকে খেলাফত মজলিস প্রার্থীর সরে দাঁড়ানোর ঘটনায় কুমিল্লা-৪ আসনের রাজনৈতিক অঙ্গনে আলোচনা সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এ সিদ্ধান্ত নির্বাচনের ফলাফলে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে।

এর আগে হাসনাতের প্রার্থিতা বাতিল চেয়ে ৯ জানুয়ারি নির্বাচন কমিশনে একই আসনে বিএনপি মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী আবেদন করেছিলেন। তবে আবেদন খারিজ করেছে নির্বাচন কমিশন (ইসি)। ফলে হাসনাতের প্রার্থিতা বহাল রয়েছে।

 

কিউএনবি/আয়শা/২০ জানুয়ারী ২০২৬,/রাত ১১:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit