শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
শিরোনাম
শিক্ষার্থী শূন্য ৬২১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের ভর্তি কার্যক্রম স্থগিত ৩৯ সেকেন্ডে সব শেষ, ভেনেজুয়েলায় যা ঘটল তা কল্পনারও বাইরে আফটারশকের আতঙ্কে ভেনেজুয়েলা, ধ্বংসস্তূপে জীবিতদের খোঁজ হজ শেষে দেশে ফিরেছেন ৬৪ হাজারের বেশি হাজি, মৃত্যু ৫৪ জনের চীনে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর স্বল্পোন্নত দেশগুলোর জন্য সহজ শর্তে অর্থায়ন সম্প্রসারণের আহ্বান বাংলাদেশের চীনের সঙ্গে আরও গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক সই তারেক রহমানের সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ যুক্তরাষ্ট্রকে টপকে বিশ্বের দ্রুততম সুপারকম্পিউটার এখন চীনের

হতাশা ও অবসাদ থেকে মুক্তি পেতে যে দোয়া পড়বেন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
  • ৫২ Time View

ডেস্ক নিউজ : বান্দা যত বড় গুনাহগারই হোক, আল্লাহর রহমত তার চেয়েও অনেক বড়। হতাশা, অবসাদন নয়— রহমতের দরজাই হলো মুমিনের শেষ আশ্রয়। আল্লাহর রহমতের ভরসায় হতাশা দূর করতে তার কাছে হাত তুলে এভাবে প্রার্থনা করুন—

اللَّهُمَّ إِنْ لَمْ أَكُنْ أَهْلًا أَنْ أَبْلُغَ رَحْمَتَكَ، فَإِنَّ رَحْمَتَكَ أَهْلٌ أَنْ تَبْلُغَنِي

উচ্চারণ: ‘আল্লাহুম্মা ইন লাম আকুন আহলান আন আবলুগা রাহমাতাকা, ফাইন্না রাহমাতাকা আহলু আন তাবলুগানি।’

অর্থ: ‘হে আল্লাহ! আমি আপনার রহমত পাওয়ার যোগ্য নই; কিন্তু আপনার রহমত তো এমনই যে, তা আমার মতো অযোগ্য ব্যক্তির কাছেও পৌঁছার যোগ্য।’

দোয়ার আবেদন ও শিক্ষা

এই দোয়াটি বান্দার পূর্ণ অসহায়ত্ব ও আল্লাহর সীমাহীন দয়ার ওপর নির্ভরশীলতা প্রকাশ করে। এখানে বান্দা নিজের আমল বা যোগ্যতার ওপর ভরসা করছে না; বরং ভরসা করছে আল্লাহর রহমতের ব্যাপকতা ও মহানুভবতার ওপর।

ইসলামের দৃষ্টিতে, জান্নাতে প্রবেশ কিংবা গুনাহ মাফ পাওয়ার মূল ভিত্তি হলো আল্লাহর রহমত— আমলের অহংকার নয়, বরং বিনয় ও আশা। তাইতো কুরআনে আল্লাহ তাআলা বলেন—

وَرَحْمَتِي وَسِعَتْ كُلَّ شَيْءٍ

‘আমার রহমত সব কিছুকে পরিবেষ্টন করে রেখেছে।’ (সুরা আল-আরাফ: আয়াত ১৫৬)

রাসুলুল্লাহ (সা.) বলেছেন— ‘তোমাদের কেউই শুধু তার আমলের কারণে জান্নাতে প্রবেশ করবে না।’ সাহাবারা জিজ্ঞাসা করলেন, আপনি নিজেও না? তিনি বললেন, ‘আমিও না— যদি না আল্লাহ তার রহমত দিয়ে আমাকে ঢেকে নেন।’ (বুখারি ও মুসলিম)

 

 

কিউএনবি/আয়শা/২০ জানুয়ারী ২০২৬,/রাত ১০:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit