শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
শিরোনাম
বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণ করতে চান শেখ হাসিনা: রাজনীতিতে এক চালবাজি ঘোষণা মাত্র রাত ১টার মধ্যে ১৭ জেলায় অতিভারী বৃষ্টির আভাস খামেনির হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ইরানের চট্টগ্রামের বন্যা উন্নতির পূর্বাভাস, সিলেট-রংপুরে শঙ্কা চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবেলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ খামেনির জানাজা-দাফন প্রক্রিয়ায় অংশ নেন ৪ কোটিরও বেশি মানুষ ১৩ উপজেলায় নতুন হাসপাতাল অনুমোদন মিরপুর-১০ মেট্রো স্টেশন এলাকায় অবৈধ দখল উচ্ছেদে অভিযান পাকিস্তানে পিপিপি নেতার বাড়িতে আত্মঘাতী হামলায় ১৭ জনের প্রাণহানি

গণভোটের প্রচারণা শুধু সরকারের কাজ নয়, এটা সবার দায়িত্ব: উপদেষ্টা ফাওজুল কবির

Reporter Name
  • Update Time : সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
  • ৫১ Time View

ডেস্ক নিউজ : গণভোটের সফলতা নিশ্চিত করতে শুধু সরকার নয়, রাজনৈতিক দলসহ সমাজের সব স্তরের মানুষের দায়িত্ব রয়েছে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহামাদ ফাওজুল কবির খান।

সোমবার (১৯ জানুয়ারি) সকালে টাঙ্গাইল পৌর শহিদ স্মৃতি উদ্যানে ‘ভোটের গাড়ি’ কর্মসূচির মাধ্যমে ভোট ও গণভোট প্রচারণায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

ফাওজুল কবির বলেন, গণভোটের প্রচারণা শুধু সরকারের কাজ নয়, এটা সবার দায়িত্ব। গণভোট ও ভোট সফল করার মূল দায়িত্ব রাজনৈতিক দলগুলোর। আগামী ২২ তারিখের পর প্রার্থীরা তাদের নির্বাচনি প্রচারণার পাশাপাশি গণভোটের প্রচারণাও শুরু করবে।

তিনি বলেন, গণভোটের প্রচারণা জোরদার করতে প্রত্যেক উপদেষ্টা দেশের বিভিন্ন জেলায় সফর করছেন। সম্প্রতি প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠকে গণভোট প্রচারণায় সক্রিয় থাকার বিষয়ে তারা সম্মতি জানিয়েছেনা।

এর আগে এক বক্তব্যে উপদেষ্টা ফাওজুল কবির খান গণভোটের প্রয়োজনীয়তা ও এর পটভূমি ব্যাখ্যা করেন এবং সাবেক ফ্যাসিস্ট সরকারের সমালোচনা করেন। 

তিনি বলেন, এলপিজি গ্যাসের ৯৮ শতাংশ এখন বেসরকারি খাতে। সরকার দেখছে মাত্র ২ শতাংশ। আমরা মনে করছি পুরোপুরি বেসরকারি খাতে ছেড়ে দেওয়া ঠিক হয়নি। তাই সরকারি খাতেও এলপিজি আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ লক্ষ্যে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনকে এলপিজি আমদানির অনুমতি দেওয়া হয়েছে। বেসরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি সরকারি প্রতিষ্ঠানও এলপিজি আমদানি করবে। এর ফলে দ্রুত সময়ের মধ্যেই এলপিজি সংকট সহনশীল পর্যায়ে চলে আসবে বলে আশ্বাস দেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন—জেলা প্রশাসক শরীফা হক, পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মহন্ত কুমার মহন্ত, জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা তাজুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা।

 

কিউএনবি/আয়শা/১৯ জানুয়ারী ২০২৬,/বিকাল ৩:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit