মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন

গরুচোর সন্দেহে গণপিটুনিতে নিহত ২

Reporter Name
  • Update Time : সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
  • ৫৯ Time View

নিউজ ডেক্স : মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় গরু চুরির সন্দেহে গণপিটুনির ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। রোববার (১৮ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার জয়মন্টপ ইউনিয়নের ইমাননগর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- উপজেলার দশআনি গ্রামের তোতা মিয়ার ছেলে মজনু (৩৫) এবং ছয়আনি গ্রামের বান্দু মিয়ার ছেলে দ্বীন ইসলাম (২৩)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রোববার দিবাগত রাতে ইমাননগর গ্রামের শাকিলের বাড়িতে গরু চুরির উদ্দেশ্যে প্রবেশের অভিযোগ ওঠে ওই দুইজনের বিরুদ্ধে। বিষয়টি টের পেয়ে বাড়ির লোকজন ও স্থানীয় গ্রামবাসী তাদের ধাওয়া দিয়ে আটক করে। পরে উত্তেজিত জনতা তাদের গণপিটুনি দিলে তারা গুরুতর আহত হন।    

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত দুজনকে উদ্ধার করে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর ঢাকায় আনা হলে সোমবার ভোর ৬টায় শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়।

সিংগাইর থানার ওসি মাজহারুল ইসলাম জানান, নিহতদের বিরুদ্ধে থানায় একাধিক চুরির মামলা রয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 

 

 

কিউএনবি/মহন/১৯ জানুয়ারি ২০২৬,/দুপুর ১২:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit