মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
শিরোনাম
হাম ও উপসর্গে আরও ৩ প্রাণহানি, মোট মৃত্যু ১১শ ছুঁইছুঁই সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত দুর্গাপুর গড়তে সহযোগিতা চাই : ডেপুটি স্পিকার মাদক মুক্ত সমাজ গড়তে এগিয়ে আসুন : ডেপুটি স্পিকার নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ ঢাবির ৮০ শিক্ষার্থী কে গবেষণা অনুদান ও বৃত্তি প্রদান করেছে আইএফআইসি ব্যাংক সিলেটের পর্যটন কেন্দ্র গুলো হারাচ্ছে প্রকৃতির রূপ ও বৈচিত্র্য ‎লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় অটোরিকশার চালকসহ নিহত ৪, আহত ৬ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত আটোয়ারীতে প্রান্তিক পেশাজীবিদের ১০ দিনব্যাপি সফটস্কিলস প্রশিক্ষণ শুরু কিশোর গ্যাং ও মাদক ঠেকাতে রাঙামাটি শহরে সাঁড়াশি অভিযানে আটক ৩৫

শিক্ষকদের স্বতন্ত্র বেতন কাঠামোর সুপারিশ নিয়ে যা জানা গেল

Reporter Name
  • Update Time : সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬
  • ১২৬ Time View

ডেস্ক নিউজ : নবম পে-স্কেলে শিক্ষকদের স্বতন্ত্র বেতন কাঠামোর দাবি নিয়ে পে-কমিশনের চূড়ান্ত অবস্থান প্রকাশ পেয়েছে। স্কুল, কলেজ, মাদরাসা ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা দীর্ঘদিন ধরেই স্বতন্ত্র বেতন কাঠামো গঠনের দাবি জানিয়ে আসছেন। পে-কমিশন শুরুতে এ বিষয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করলেও শেষ মুহূর্তে বড় সিদ্ধান্ত নিয়ে তারা জানিয়েছে, স্বতন্ত্র বেতন কাঠামো তাদের এখতিয়ার বাইরে।

পে-কমিশন সূত্র জানিয়েছে, কমিশন বিদ্যমান বেতন গ্রেডের ভিত্তিতে সুপারিশ করবে, কারণ স্বতন্ত্র বেতন কাঠামোর বিষয়টি মূলত সার্ভিস কমিশনের দায়িত্বাধীন। তাই পে-কমিশন এই বিষয়ে সুপারিশ করতে পারবে না। অন্যদিকে, ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব) সভাপতি এবং উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম জানিয়েছেন, পে-কমিশন সুপারিশ না করলেও নির্বাচিত সরকারের কাছে শিক্ষকদের স্বতন্ত্র বেতন কাঠামো বাস্তবায়নের দাবি জানানো হবে।

তিনি গণমাধ্যমকে বলেন, আমরা কমিশনের কাছে স্বতন্ত্র বেতন কাঠামোর দাবি জানিয়েছিলাম এবং কমিশনের চেয়ারম্যান বিষয়টিকে ইতিবাচকভাবে দেখেছিলেন। এখন যদি সুপারিশ না করা হয়, তা আমাদের জন্য দুঃখজনক। জানা গেছে, গত জুলাইয়ে গঠিত অন্তর্বর্তী সরকারের পে-কমিশনকে ছয় মাসের মধ্যে সুপারিশ জমা দেওয়ার সময়সীমা দেয়া হয়েছিল। সেই হিসেবে আগামী ১৪ ফেব্রুয়ারি কমিশনের সময়সীমা শেষ হচ্ছে। এ অবস্থায় শিক্ষকদের স্বতন্ত্র বেতন কাঠামো নিয়ে দাবি ও আলোচনা চলবে। তবে এটি বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত হবে।

 

 

কিউএনবি/আয়শা/১২ জানুয়ারী ২০২৬,/রাত ৯:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit