মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
নিয়ত বিশুদ্ধ না হলে আমল কবুল হবে না ২৭ সেপ্টেম্বর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্ষণের ১৫ মিনিটের মধ্যে কলিকে হত্যা, রোমহর্ষক স্বীকারোক্তি সুতা ও কাপড় আমদানিতে আগাম অনুমতির বাধ্যবাধকতা প্রত্যাহার বিমানকে তুলি, আকাশকে ক্যানভাস বানালেন পাইলট, আঁকলেন মোনালিসার ছবি টাইফুনের প্রভাবে বিপর্যস্ত জাপান, ১৯ লাখ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ রেকর্ড ভাঙা এল নিনো: শীত আসার আগেই প্রশান্ত মহাসাগরে নজিরবিহীন উষ্ণতা হুতিদের অগ্রযাত্রা নিয়ে ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ গাজায় এক অন্তঃসত্ত্বা নারীর রোমহর্ষক গল্প পাসপোর্ট অধিদফতরের নতুন ডিজি মেজর জেনারেল আলীমুল আমীন

‎নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নরসিংদী জেলার সাধারণ সম্পাদক গ্রেপ্তার

মোঃ সালাহউদ্দিন আহমেদ নরসিংদী জেলা প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬
  • ৮৭ Time View

নরসিংদী জেলা প্রতিনিধি : ‎নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নরসিংদী জেলা শাখার সাধারণ সম্পাদক শাহ জালাল আহমেদ শাওনকে বিদেশে পালানোর সময় গ্রেপ্তার করেছে পুলিশ। ‎শনিবার সকাল ১০টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশের সহায়তায় তাকে আটক করা হয়। তিনি দুবাই যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে অবস্থান করছিলেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। ‎

‎নরসিংদী জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সুজন চন্দ্র সরকার বলেন, প্রাথমিকভাবে শাহ জালাল আহমেদ শাওন গ্রেপ্তারের তথ্য পাওয়া গেছে। বিষয়টি যাচাইয়ের জন্য ইমিগ্রেশন পুলিশের সঙ্গে আমাদের একটি টিম যোগাযোগ করছে। যাচাই-বাছাই শেষে বিস্তারিত নিশ্চিত করা হবে। ‎শাহ জালাল আহমেদ শাওন নরসিংদী পৌর শহরের বানিয়াছল এলাকার বাসিন্দা। তিনি ওই এলাকার আবুল হাসিমের ছেলে। ২০২২ সালের ৩১ জুলাই তিনি নরসিংদী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন। এর আগে তিনি জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক এবং নরসিংদী সরকারি কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

‎ ‎পুলিশ জানায়, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে হামলা, গুলিবর্ষণ ও হত্যার ঘটনায় মোট ছয়টি মামলা রয়েছে। ‎ ‎এ বিষয়ে শাওনের ভাই ইমরান মাহমুদ বলেন, পারিবারিক ব্যবসার কাজে শনিবার সকালে তার ভাই দুবাই যাওয়ার জন্য বিমানবন্দরে গেলে তাকে গ্রেপ্তার করা হয়। ইমিগ্রেশন পুলিশের মাধ্যমেই তারা এ তথ্য জানতে পারেন। তিনি তার ভাইয়ের নিঃশর্ত মুক্তি দাবি করেন।

 

 

কিউএনবি/আয়শা/১০ জানুয়ারী ২০২৬,/বিকাল ৫:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit