বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
শিরোনাম
কমলগঞ্জে বাড়ির সিঁড়ির নিচ থেকে ৫টি কোবরা সাপের বাচ্চা উদ্ধার জলবায়ুর অভিঘাতে স্কুলে মেয়েদের ঝড়ে পড়া বাড়ছে: ইউনিসেফ বড়পুকুরিয়া বাইপাস সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে॥ রাবিপ্রবিতে যৌন হয়রানি ও সাইবার নিরাপত্তা নিয়ে সেমিনার দুর্গাপুরে ভারতীয় মদসহ আটক – ০১ দুর্গাপুরে যুবদলের উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় রাবিপ্রবি ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ “অসুস্থ মানুষের মুখে হাসি ফোটাতে ১১ আর-ই ব্যাটালিয়নের মানবিক উদ্যোগ” জিতের সঙ্গে আবার সিনেমা করা প্রসঙ্গে যা বললেন স্বস্তিকা ইবাদত ও ধর্মীয় আয়োজনের মধ্য দিয়ে চিত্রনায়িকা পপির জন্মদিন পালন

আশুলিয়ায় আসামী ধরতে গিয়ে হামলার শিকার; গ্রেফতার-১

মশিউর রহমান, আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬
  • ১৪৪ Time View

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : ঢাকার আশুলিয়ায় ছাত্র-জনতার হত্যা মামলার আসামী ও স্থানীয় যুবলীগের এক নেতাকে ধরতে গিয়ে হামলার শিকার হয়েছেন এক পুলিশ কর্মকর্তা। পরে আহত পুলিশ কর্মকর্তাকে উদ্ধার করে স্থানীয় নারী ও শিশু হাসাপাতালে ভর্তি করা হয়েছে।শনিবার দুপুরে এবিষয়ে নিশ্চিত করেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসী) মো: রুবেল হাওলাদার। এরআগে শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে আশুলিয়ার গুমাইল বাংলাবাজার এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এঘটনায় হামলার সাথে জড়িত শিহাব নামে একজনকে গ্রেফতার করেছেন পুলিশ।

হামলার শিকার পুলিশ কর্মকর্তা হলো আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মনিরুল ইসলাম। পুলিশসূত্রে জানা যায়, রাত ৯টার দিকে এসআই মনিরুল ইসলামের নেতৃত্বে পুলিশ সদস্যরা আশুলিয়ার গুমাইল বাংলাবাজার এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র হত্যা মামলার আসামি ও ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক সোহেল শিকদারকে গ্রেফতার করতে যায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা এসআই মনিরুল ইসলামের উপর অতর্কিত হামলা চালায়। পরে উপস্থিত পুলিশ সদস্যসহ স্থানীয়রা তাকে উদ্ধার করে আশুলিয়া নারী ও শিশু হাসাপাতালে নিয়ে ভর্তি করেন।

বর্তমানে তিনি সেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। এবিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসী) মো: রুবেল হাওলাদার বলেন, এঘটনায় পুলিশের এক কর্মকর্তা আহত হয়েছেন তিনি চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে আছেন এবং ঘটনার সাথে জড়িত একজনকে গ্রেফতার করা হয়েছে।

কিউএনবি/আয়শা/১০ জানুয়ারী ২০২৬,/বিকাল ৫:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit