বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
শিরোনাম
কমলগঞ্জে বাড়ির সিঁড়ির নিচ থেকে ৫টি কোবরা সাপের বাচ্চা উদ্ধার জলবায়ুর অভিঘাতে স্কুলে মেয়েদের ঝড়ে পড়া বাড়ছে: ইউনিসেফ বড়পুকুরিয়া বাইপাস সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে॥ রাবিপ্রবিতে যৌন হয়রানি ও সাইবার নিরাপত্তা নিয়ে সেমিনার দুর্গাপুরে ভারতীয় মদসহ আটক – ০১ দুর্গাপুরে যুবদলের উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় রাবিপ্রবি ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ “অসুস্থ মানুষের মুখে হাসি ফোটাতে ১১ আর-ই ব্যাটালিয়নের মানবিক উদ্যোগ” জিতের সঙ্গে আবার সিনেমা করা প্রসঙ্গে যা বললেন স্বস্তিকা ইবাদত ও ধর্মীয় আয়োজনের মধ্য দিয়ে চিত্রনায়িকা পপির জন্মদিন পালন

আশুলিয়ায় মোটর চালক দলের দোয়া ও মিলাদ

মশিউর রহমান, আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬
  • ১৮১ Time View
মশিউর রহমান, আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদের আয়োজন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী আশুলিয়া ইউনিয়ন মোটর চালক দল।

বিকালে আশুলিয়ার চাঁনগাও আমতলা এলাকায় এই দোয়া  মিলাদের আয়োজন করা হয়। প্রধান অতিথী দলটির কেন্দ্রীয় কমিটির সভাপতি মো: সেলিম রেজা বাবুর উপস্থিতিতে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আশুলিয়া ইউনিয়ন মোটর চালক দলের সভাপতি মো: মাঈনুদ্দীন।

এসময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মোঃ হাসান বাবু, ঢাকা জেলা কমিটির সভাপতি মো: নিজাম উদ্দীন, থানা মোটর চালক দলের সভাপতি মো: নূর হোসেন ভূইয়া, ঢাকা মহানগর উত্তর কমিটির মো: আনোয়ার হোসেন, মো: সাইমন, মো: হিমেল, গাজীপুর সিটি কমিটির মো: মিলন ও গাজীপুর মহানগর কমিটির মো: সুমন পাটোয়ারী সহ আরও অনেকে।

প্রধান অতিথী সেলিম রেজা বাবু বলেন, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যু পুরো জাতিকে নতুন করে দেখিয়ে দিল যে, সঠিকভাবে যদি নেতৃত্ব দেওয়া যায়, ভালো ব্যবহার ও জনগণের পক্ষে ঝুঁকি নিয়ে কাজ করা যায় তাহলে সেই ব্যক্তি সম্মানের আসনে অধিষ্ঠিত হবেন। বেগম খালেদা জিয়া আজীবন গণতন্ত্রের জন্য আপসহীন লড়াই করেছেন। তার এই শূন্যতা পূরণ হওয়ার নয়।

অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত এবং দেশের সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মুনাজাতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার শান্তি এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।

 

 

কিউএনবি/আয়শা/১০ জানুয়ারী ২০২৬,/বিকাল ৫:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit