বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
মাঠে গড়াচ্ছে আফগান প্রিমিয়ার লিগ আটোয়ারীতে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী(সা:) উপলক্ষে আনন্দ মিছিল ‎’‎’লালমনিরহাটে শিক্ষক আরিফুল হত্যা’ আইনশৃঙ্খলা নষ্টকারীদের কোনো ছাড় দেওয়া হবে না——ত্রাণমন্ত্রী ‘শেখ হাসিনার কবর এ দেশের মাটিতে হবে না’ রাঙামাটিতে সারজিস আলম নোয়াখালীতে ডেঙ্গুতে যুবকের মৃত্যু মাটিরাঙ্গা জোনের উদ্যোগে  বিনামূল্যে চিকিৎসা সেবা ও শিক্ষার্থীদের। মাঝে শিক্ষা সামগ্রী বিতরন।  মাটিরাঙ্গায় ওয়ার্ড পর্যায়ে মাদকবিরোধী র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত। মাটিরাঙ্গায় নবাগত জেলা পরিষদ চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা কে বিএনপির ফুলেল শুভেচ্ছা। ভূরুঙ্গামারীতে ঈদে মিলাদুন্নবীর সরকারি ছুটিতেও শিক্ষা প্রতিষ্ঠান খোলা, চলছে পাঠদান ও পরীক্ষা নেত্রকোণায় আওয়ামী লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

ভারত খেলতে যায়নি পাকিস্তানে, শ্রীলংকায় যায়নি অস্ট্রেলিয়া

Reporter Name
  • Update Time : শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬
  • ৭৫ Time View

স্পোর্টস ডেস্ক : নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্তে অটল। এ নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে অনুরোধ করেছে তাদের ম্যাচের ভেন্যু সরাতে। বিসিবি এখন আইসিসির জবাবের অপেক্ষায়। এদিকে বাংলাদেশই প্রথম আইসিসি ইভেন্টের কোনো নির্ধারিত ভেন্যুতে খেলতে অস্বীকৃতি জানায়নি।

এর আগে এমন দৃষ্টান্ত খোদ ভারত স্থাপন করেছে। তালিকায় আরও রয়েছে অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও জিম্বাবুয়ে। খুব বেশিদিন আগের কথা নয়। গত বছর মার্চে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির স্বাগতিক দেশ ছিল পাকিস্তান। কিন্তু বৈরী রাজনৈতিক পরিস্থিতির কারণে পাকিস্তানে গিয়ে না খেলার সিদ্ধান্ত নেয় ভারত। ফলে ভারতের সব ম্যাচ সরিয়ে নেওয়া হয় দুবাইয়ে।

২০০৩ ওয়ানডে বিশ্বকাপ খেলতে জিম্বাবুয়েতে যায়নি ইংল্যান্ড এবং কেনিয়ায় নিউজিল্যান্ড। ওই বিশ্বকাপের তিন আয়োজক দেশ ছিল দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও কেনিয়া। ইংল্যান্ডের আপত্তির কারণ ছিল সেসময়ের জিম্বাবুয়ের রবার্ট মুগাবের সরকারের বিরুদ্ধে ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের নেতৃত্বাধীন সরকারের কঠোর অবস্থান। আর নিউজিল্যান্ড নাইরোবিতে গিয়ে খেলতে চায়নি নিরাপত্তা ইস্যুতে। উদাহরণ আরও আছে।

ইংল্যান্ডের সঙ্গে বৈরী রাজনৈতিক সম্পর্কের কারণে ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে নিজেদের সরিয়ে নিয়েছিল জিম্বাবুয়ে।তাদের জায়গায় স্কটল্যান্ডকে নেওয়া হয়। তবে জিম্বাবুয়ে না খেললেও বিশ্বকাপে অংশ নেওয়ার শতভাগ ফি পায়। ১৯৯৬ ওয়ানডে বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করেছিল শ্রীলংকা, পাকিস্তান ও ভারত। কিন্তু অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজ শ্রীলংকায় গিয়ে খেলতে রাজি হয়নি। দ্বীপদেশটিতে গৃহযুদ্ধ এবং টুর্নামেন্টের আগে বোমা বিস্ফোরণের কারণে অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজ বেঁকে বসে।

 

 

 

কিউএনবি/মহন/১০ জানুয়ারি ২০২৬,/সকাল ১০:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit