বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
নকআউটে নিজ দলের জন্য ক্ষতির কারণ হতে পারেন রোনালদো, ইংলিশ কিংবদন্তির মন্তব্য মাটিরাঙ্গার গর্ব ওমর ফারুক: ৪৭তম বিসিএসে প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত, সফলতার এক অনন্য দৃষ্টান্ত। মুখোমুখি পাকিস্তান-আফগানিস্তান, যুদ্ধের শঙ্কা? স্বর্ণের দামে ১৩ বছরের রেকর্ড পতন যুক্তরাষ্ট্র থেকে ২ লাখ ২০ হাজার টন গম কিনছে সরকার নওগাঁয় ২১ জন অসহায় হতদরিদ্র নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ নতুন পোশাকে বাংলাদেশ পুলিশ আমবাড়ীতে প্রান্তিক কৃষকের মাঝে পাওয়ার ট্রিলার মেশিন বিতরণ ও প্রশিক্ষণ অনুষ্ঠিত॥ ‘প্রধানমন্ত্রী’ নির্দিষ্ট দল বা আসনের নন, ৩০০ আসনের : জামায়াত আমির নওগাঁয় বৃক্ষ রোপণ ও গাছের চারা বিতরণ 

আরও এক তেলের ট্যাঙ্কার জব্দ করলো যুক্তরাষ্ট্র

Reporter Name
  • Update Time : শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬
  • ৭৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ভেনেজুয়েলার বিরুদ্ধে চাপ প্রয়োগের অংশ হিসেবে নিষেধাজ্ঞার আওতাধীন তেলবাহী জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করা অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র। তারই ধারাবাহিকতায় উত্তর আটলান্টিক সাগরে রাশিয়ার পতাকাবাহী তেলের ট্যাঙ্কারের পর এবার ক্যারিবিয়ান সাগরে আরও এক ট্যাঙ্কার জব্দ করেছে দেশটির সামরিক বাহিনী।

শুক্রবার এক বিবৃতিতে মার্কিন সেনাবাহিনীর সাউদার্ন কমান্ড বলেছে, তাদের সেনারা ‘কোনও অঘটন ছাড়াই’ ওলিনা নামে একটি ট্যাঙ্কার আটক করে। তবে কেন ট্যাঙ্কারটিকে লক্ষ্যবস্তু করা হলো তা বলা হয়নি। ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, রুশ তেল পরিবহনের কারণে ওয়াশিংটন ট্যাঙ্কারটির ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল।

ভেনেজুয়েলার সঙ্গে উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রের আটক করা পঞ্চম তেলের ট্যাঙ্কার এটি। এর আগে, গত বুধবার মার্কিন বাহিনী পরপর দুটি তেলের ট্যাঙ্কার আটক করে। যার একটি রুশ পতাকাবাহী মেরিনেরা যাকে বেলা-১ নামেও ডাকা হচ্ছে। প্রায় দুই সপ্তাহ ধরে চেষ্টার পর এটি আটক করতে সক্ষম হয় মার্কিন কোস্টগার্ড।

সূত্র : নিউইয়র্ক টাইমস।

কিউএনবি/অনিমা/১০ জানুয়ারী ২০২৬,/রাত ৫:১৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit