মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
শিরোনাম
নিয়ত বিশুদ্ধ না হলে আমল কবুল হবে না ২৭ সেপ্টেম্বর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্ষণের ১৫ মিনিটের মধ্যে কলিকে হত্যা, রোমহর্ষক স্বীকারোক্তি সুতা ও কাপড় আমদানিতে আগাম অনুমতির বাধ্যবাধকতা প্রত্যাহার বিমানকে তুলি, আকাশকে ক্যানভাস বানালেন পাইলট, আঁকলেন মোনালিসার ছবি টাইফুনের প্রভাবে বিপর্যস্ত জাপান, ১৯ লাখ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ রেকর্ড ভাঙা এল নিনো: শীত আসার আগেই প্রশান্ত মহাসাগরে নজিরবিহীন উষ্ণতা হুতিদের অগ্রযাত্রা নিয়ে ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ গাজায় এক অন্তঃসত্ত্বা নারীর রোমহর্ষক গল্প পাসপোর্ট অধিদফতরের নতুন ডিজি মেজর জেনারেল আলীমুল আমীন

ভূরুঙ্গামারীতে মৎস খামারে বিষ প্রয়োগ করে ৫ লাখ টাকার মাছ নিধন

মাইদুল ইসলাম মুকুল ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ।
  • Update Time : বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬
  • ২৩০ Time View

মাইদুল ইসলাম মুকুল ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) : কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে  পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (৬ জানুয়ারি) রাতে উপজেলার শিলখুড়ি ইউনিয়নের কাটগিরি পূর্বপাড়ার নাসির মোড় এলাকায় ‘আল্লাহর দান’ মৎস্য খামারে এ ঘটনা ঘটে।

পুকুর মালিক দুই ভাই- লুৎফর রহমান ও জাহাঙ্গীর আলম (জাকির) জানান, বুধবার সকালে পুকুরে গিয়ে দেখেন সব মাছ মরে ভেসে আছে। আসন্ন রমজান মাসে বিক্রির জন্য মাছগুলো প্রস্তুত ছিল। হঠাৎ এমন ঘটনায় তিনি চরম আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। তার ছোট ভাই লুৎফর রহমান বলেন, পরিকল্পিতভাবে পুকুরে বিষ প্রয়োগ করে তাদের ক্ষতিগ্রস্ত করা হয়েছে। জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এ ঘটনা ঘটতে পারে বলে তাদের ধারণা। এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

স্থানীয় ইউপি সদস্য কুরবান আলী বাবু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এলাকাবাসী জানান, মাছ চাষই দুই ভাইয়ের পরিবারের প্রধান জীবিকার উৎস। এভাবে মাছ নিধন অমানবিক উল্লেখ করে তারা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
উপজেলা মৎস্য কর্মকর্তা তৌহিদা মোহতামিম জনকন্ঠকে বলেন, মৎস্য দপ্তর বিষ পরীক্ষা করে না। তবে ক্ষতিগ্রস্তদের নতুন করে মাছ চাষে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হবে।

ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ আজিম উদ্দিন জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ফরেনসিক রিপোর্ট পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

 

কিউএনবি/আয়শা/৮ জানুয়ারী ২০২৬,/রাত ৮:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit