সোমবার, ২৯ জুন ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
এমসিসির আজীবন সদস্যপদ পেলেন তামিম অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি চলছে : ইসি ২৭ হাজার আলোকবর্ষ দূরে নাসার ক্যামেরায় তারার অপরূপ দৃশ্য হারারে টেস্টের প্রথম দিনে ব‍্যাটে-বলে পিছিয়ে বাংলাদেশ সড়ক-রেলখাতে ব্যাপক বরাদ্দ, বাস্তবায়ন হচ্ছে নতুন পরিকল্পনা: প্রতিমন্ত্রী গাইবান্ধায় রামমূর্তি নির্মান বন্ধ ও অপসারণের দাবিতে নওগাঁয় প্রতিবাদ সমাবেশ ‎লালমনিরহাটের মিশনমোড়ে ‘কনফিডেন্স ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টার’-এর জমকালো উদ্বোধন রোনালদো সম্পর্কে এমনটি বলা ‘ছেলেমানুষি’ হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মোট ৭১২ ‘ক্যাশলেস বাংলাদেশ’ গড়তে পূবালী ব্যাংক পিএলসি রাণীশংকৈল উপশাখা, ঠাকুরগাঁও এর উদ্যোগে ৩ দিনব্যাপী ফ্রি ক্যাশলেস ক্যাম্পেইন বুথ উদ্বোধন

তবে কী ডি লিখটই কুফা?

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬
  • ৬০ Time View

স্পোর্টস ডেস্ক : কোচ মার্সেল কেইজারের অধীনে আয়াক্সেরে জার্সিতে পেশাদার ফুটবলের যাত্রা শুরু করেন মাথিউজ ডি লিখট। পরে পিটার বোস, মাইকেল রেইজিগার, এরিক টেন হ্যাগ সহ বেশ কয়েকজন কোচের অধীনে খেলার অভিজ্ঞতা অর্জন করেছেন এই ডাচ সেন্টার ব্যাক। 

২০১৯ মৌসুমে ডি লিখট যোগ দেন সিরি আ’র দল জুভেন্টাসে। তখন দলটির কোচের দায়িত্বে ছিলেন মাউরিজিও সারি। পরের বছরেই চাকরি হারান তিনি, দলটার দায়িত্ব নেন আন্দ্রেয়া পিরলো। ২০২১ সালে পিরলো তার চাকরি হারান। তার স্থলাভিষিক্ত হন মাসিমিলিয়ানো আলেগ্রি। তার পরের বছরই ইতালি ছাড়েন ডি লিখট। 
 
২০২২ সালে তিনি নাম লেখান জার্মান লিগে। সে সময় বায়ার্ন মিউনিখের কোচের দায়িত্বে ছিলেন হুলিয়ান নাগেলসম্যান। ডি লিখট বায়ার্নে যোগ দেওয়ার পরের বছরই চাকরি হারান নাগেলসম্যান। এরপর দলটির কোচের দায়িত্ব নেন টমাস টুখেল। 
 
২০২৪ সালে ডি লিখট নাম লেখান ইংলিশ প্রিমিয়ার লিগের দল ম্যানচেস্টার ইউনাইটেডে। সে বছরই চাকরি হারান এরিক টেন হাগ। এরপর রুড ভ্যান নিস্টেলরয় অন্তর্বর্তীকালীন ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেন কিছু দিন। সে সময় তার অধীনে তিনটি ম্যাচ খেলেন ডি লিখট। 
 
এরপর দলের দায়িত্ব নেন রুবেন আমোরিম। তার অধীনে ৪১টি প্রতিযোগিতামূলক ম্যাচে খেলেন নেদারল্যান্ডসের এই ডিফেন্ডার। কিন্তু সম্প্রতি ইনজুরির কারণে মাঠের বাইরে আছেন তিনি। নেদারল্যান্ডস জাতীয় দলের হয়ে ৫২টি ম্যাচ খেলা ডি লিগট গত বছরের ৩০ নভেম্বর থেকে পিঠের ব্যথার কারণে খেলেননি। 
 
এখন পর্যন্ত প্রতিটি মৌসুম একজন নতুন ম্যানেজারের সাথে শুরু করেছেন ডি লিখট। ঘন ঘন কোচ পরিবর্তন সত্ত্বেও ডি লিখট বড় ক্লাবগুলির জন্য একজন গুরুত্বপূর্ণ ডিফেন্ডার হিসেবে নিজেতে প্রতিষ্ঠিত করেছেন। এবার তিনি খেলতে যাচ্ছেন ক্যারিয়ারের ১২তম কোচের অধীনে।

 

 

কিউএনবি/আয়শা/৬ জানুয়ারী ২০২৬,/রাত ৯:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit