শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
শিরোনাম
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ পাকিস্তানে বাস খাদে পড়ে নিহত ৪০ নতুন ভোটার নিবন্ধনের সময়সীমা এক মাস বাড়ালো ইসি বড় পর্দায় বিশ্বকাপ দেখার স্থানগুলোতে বিশেষ নজরদারি চালাবে ডিএমপি সুখরঞ্জন বালী অপহরণে সরাসরি জড়িত ছিলেন এএসপি ফজলুর মাটিরাঙ্গায় বর্ণিল আয়োজনে ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’ এর শুভ উদ্বোধন। গুড়গুড়ি উত্তরপাড়া গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষরা ৬০টি আম গাছ কেটে ফেলেন ॥ আশুলিয়ায় মোটর চালক দলের মতবিনিময় সভা  দেবীগঞ্জে ৩ বছরেও শেষ হয়নি সড়ক নির্মাণকাজ, ঠিকাদারের অবহেলার অভিযোগে মানববন্ধন আয়াতুল্লাহ আলি খামেনির কফিন তেহরানের গ্র্যান্ড মোসাল্লায়, জানাজা শনিবার

মার্কিন অভিযানে নিহত ৩২ কিউবান, দুইদিনের শোক

Reporter Name
  • Update Time : সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬
  • ৬০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করতে চালানো যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে ৩২ জন কিউবার নাগরিক নিহত হয়েছেন। এদের প্রায় সবাই মাদুরোর নিরাপত্তায় নিয়োজিত ছিলেন। খবর আল জাজিরা’র

রোববার (৪ জানুয়ারি) কিউবান সরকার জানায়, নিহতদের সম্মানে ৫ ও ৬ জানুয়ারি দুই দিনের রাষ্ট্রীয় শোক পালন করবে কিউবা। তবে নিহত ৩২ কিউবান নাগরিকের নাম ও পরিচয় প্রকাশ করেনি দেশটি।

কিউবার রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা প্রেনসা লাতিনা জানিয়েছে, নিহত কিউবানরা ভেনেজুয়েলা সরকারের অনুরোধে দেশটির পক্ষে সামরিক দায়িত্ব পালন করছিলেন। মার্কিন আগ্রাসনের সময় তারা হামলাকারীদের বিরুদ্ধে সরাসরি সংঘর্ষে অথবা স্থাপনায় চালানো বোমা হামলায় নিহত হয়েছেন।

প্রতিবেদনে আরও বলা হয়, মার্কিন বাহিনীর অভিযানের সময় কিউবান যোদ্ধারা ‘তীব্র প্রতিরোধ’ গড়ে তুলেছিলেন।লড়াই চলাকালীনই তাদের প্রাণহানি ঘটে।

মূলত কিউবা দীর্ঘদিন ধরেই ভেনেজুয়েলা সরকারের ঘনিষ্ঠ মিত্র। দেশটি বছরের পর বছর ধরে ভেনেজুয়েলায় সামরিক ও পুলিশ বাহিনী পাঠিয়ে বিভিন্ন অভিযানে সহায়তা করে আসছে।

এদিকে যুক্তরাষ্ট্রের অভিযানের পর মাদুরো ও তার স্ত্রীকে নিউইয়র্কে নিয়ে যাওয়া হয়েছে। মাদক পাচারসংক্রান্ত মামলায় তাদের বিচারের মুখোমুখি হতে হবে। ৬৩ বছর বয়সী মাদুরোর সোমবার আদালতে হাজির হয়েছেন।

এরআগে, ভেনেজুয়েলার প্রতিরক্ষামন্ত্রী জেনারেল ভ্লাদিমির পাদ্রিনো রাষ্ট্রীয় টেলিভিশনে বলেন, যুক্তরাষ্ট্রের হামলায় সেনা সদস্য, বেসামরিক নাগরিক এবং মাদুরোর নিরাপত্তা দলের ‘বড় একটি অংশ’ নির্মমভাবে নিহত হয়েছে। তবে তিনি হতাহতের নির্দিষ্ট সংখ্যা জানাননি।

তবে দ্য নিউইয়র্ক টাইমস ভেনেজুয়েলার এক কর্মকর্তার বরাতে জানায়, ওই হামলায় অন্তত ৪০ জন নিহত হয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও হতাহতের কথা স্বীকার করেছেন, ‘ওদের পক্ষে ব্যাপক প্রাণহানি হয়েছে। অনেক কিউবান নিহত হয়েছে, তবে আমাদের পক্ষে কোনো প্রাণহানি হয়নি।’

 

 

কিউএনবি/আয়শা/৫ জানুয়ারী ২০২৬,/রাত ৮:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit