সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন

অভ্যুত্থানের পর নতুন সুযোগ কাজে লাগানোর আহ্বান তারেক রহমানের

Reporter Name
  • Update Time : সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬
  • ১১০ Time View

নিউজ ডেক্স : অভ্যুত্থানের পর বাংলাদেশে যে নতুন পরিস্থিতি ও সুযোগ তৈরি হয়েছে তাকে কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, সরকার ও বিরোধী দলের সবাইকে মিলে দেশকে এগিয়ে নিতে হবে। সোমবার (৫ জানুয়ারি) দুপুরে গুলশানে বিএনপি কার্যালয়ে বাম গণতান্ত্রিক জোটের শীর্ষ নেতাদের সঙ্গে আলাপকালে তারেক রহমান এসব কথা বলেন। 

এসময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও উপস্থিত ছিলেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির জানান, বাম গণতান্ত্রিক জোটের নেতারা নেতারা খালেদা জিয়ার শোক বইয়ে স্বাক্ষর করেছেন। একইসঙ্গে চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎকারের সময়ও নিয়ে এসেছেন।

জানা গেছে, বাম জোটের নেতারা বেলা ১১টায় গুলশানে চেয়ারপারসন অফিসে শোক বইয়ে স্বাক্ষর শেষে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন।

এসময় বাম গণতান্ত্রিক জোট শীর্ষ নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন- মুজাহিদুল ইসলাম সেলিম, কাজী সাজ্জাদ জহির চন্দন, আবদুল্লাহ ক্বাফী রতন, শরীফ নুরুল আম্বিয়া, নাজমুল হক প্রধান, ডা. মুশতাক হোসেন, বজলুর রশীদ ফিরোজ, রাজেকুজ্জামান রতন, ইকবাল কবীর জাহিদ, অধ্যাপক আব্দুস সাত্তার, মাসুদ রানা, মোশরেফা মিশু ও আব্দুল আলী।

 

 

কিউএনবি/মহন/০৫ জানুয়ারি ২০২৬,/বিকাল ৩:০৭

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit