বুধবার, ০৮ জুলাই ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
আইশোস্পিডের বিরুদ্ধে তদন্ত করছে ফিফা শ্বাসরুদ্ধকর লড়াইয়ে মিসরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা মেসির গোলে সমতায় আর্জেন্টিনা পেনাল্টি মিস করে বিশ্বরেকর্ড মেসির প্রথমার্ধে একাই আর্জেন্টিনাকে রুখে দিলেন শোবেইর যুক্তরাষ্ট্রে তীব্র তাপপ্রবাহে তিন দিনে ৩৩ জনের মৃত্যু ফুলবাড়ীতে স্বামীর শাবলের আঘাতে স্ত্রী নিহত, স্বামী আটক॥ ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, প্রভাবশালীদের চাপে উল্টো ভুক্তভোগীর পরিবারকে হয়রানি, পুলিশ নিষ্ক্রিয় শার্শা ও বেনাপোল সীমান্তে মানব পাচার প্রতিারোধ বিষয়ে রাইটস যশোরের উদ্যেগে মতবিনিময় সভা অনুষ্টিত জয়পুরহাটে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ, নিহত ২, আহত ৫

দিয়াজের ঐতিহাসিক গোলে কোয়ার্টার ফাইনালে মরক্কো

Reporter Name
  • Update Time : সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬
  • ৫৩ Time View

স্পোর্টস ডেস্ক : আফ্রিকা কাপ অব নেশনসে দুরন্ত ফর্ম ধরে রেখেছেন মরক্কো তারকা ব্রাহিম দিয়াজ। রোববার তাঞ্জানিয়ার বিপক্ষে ১-০ গোলে অ্যাটলাস লায়ন্সের জয়ে একমাত্র গোল করেছেন তিনি। রাবাতে তার ওই গোলে কোয়ার্টার ফাইনালে উঠেছে স্বাগতিকরা।

দিয়াজের গোলটি ছিল ঐতিহাসিক। টুর্নামেন্টে চার ম্যাচে চতুর্থ গোল করেছেন রিয়াল মাদ্রিদ মিডফিল্ডার। তাতে প্রথম মরক্কান খেলোয়াড় হিসেবে আফকনের ইতিহাসে এক আসরে টানা চার ম্যাচে গোল করলেন তিনি। ১৯৭৬ সালে মরক্কান লিজেন্ড আহমেদ ফারাসের টানা তিন ম্যাচে গোলের রেকর্ড ভেঙেছেন দিয়াজ।
মরক্কোর জয়ের পর দিয়াজ বলেছেন, ব্যক্তিগত অর্জনের চেয়ে শেষ আটে ওঠাই তার কাছে বড় বিষয়, ‘প্রত্যেক ম্যাচে গোল করে আমি সত্যিই খুশি। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আমরা কোয়ার্টার ফাইনালে উঠলাম।’

৬৪তম মিনিটে ফুলব্যাক আশরাফ হাকিমির বাড়ানো বল পেয়ে দুরূহ কোণ থেকে জাল কাঁপান দিয়াজ। এই গোলে গোল্ডেন বুটের দৌড়ে এককভাবে শীর্ষে উঠে গেলেন তিনি। শেষ আটে মরক্কো প্রতিপক্ষ হিসেবে পেয়েছে ক্যামেরুনকে। ইনডমিটেবল লায়ন্সরা ২-১ গোলে দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছে।

 

 

কিউএনবি/খোরশেদ/০৫ জানুয়ারী ২০২৬,/দুপুর ১২:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit