শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
শিরোনাম
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণ করতে চান শেখ হাসিনা: রাজনীতিতে এক চালবাজি ঘোষণা মাত্র রাত ১টার মধ্যে ১৭ জেলায় অতিভারী বৃষ্টির আভাস খামেনির হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ইরানের চট্টগ্রামের বন্যা উন্নতির পূর্বাভাস, সিলেট-রংপুরে শঙ্কা চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবেলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ খামেনির জানাজা-দাফন প্রক্রিয়ায় অংশ নেন ৪ কোটিরও বেশি মানুষ ১৩ উপজেলায় নতুন হাসপাতাল অনুমোদন মিরপুর-১০ মেট্রো স্টেশন এলাকায় অবৈধ দখল উচ্ছেদে অভিযান পাকিস্তানে পিপিপি নেতার বাড়িতে আত্মঘাতী হামলায় ১৭ জনের প্রাণহানি টাইফুন ‘বাভি’ ঘিরে চীন-তাইওয়ানে সর্বোচ্চ সতর্কতা, জাপানেও প্রভাবের শঙ্কা

বিদ্যুৎ নেই ৩২৫ ভোটকেন্দ্রে, জরুরি সংযোগের নির্দেশ ইসির

Reporter Name
  • Update Time : রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬
  • ৫৪ Time View

ডেস্ক নিউজ : রোববার (৪ জানুয়ারি) বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিবকে ইসির পক্ষ থেকে পাঠানো এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়। ইসি জানায়, আগামী ১২ ফেব্রুয়ারি একই দিনে গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনের প্রস্তুতি পর্যালোচনায় দেখা গেছে, সারা দেশে নির্ধারিত ৪২ হাজার ৭৬১টি ভোটকেন্দ্রের মধ্যে ৩২৫টিতে এখন পর্যন্ত কোনো বিদ্যুৎ সংযোগ পৌঁছায়নি।

বিদ্যুৎ সচিবকে পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়, আগামী ১২ ফেব্রুয়ারি গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন উপলক্ষ্যে স্থাপিত ভোটকেন্দ্রসমূহের মধ্যে ৩২৫টি কেন্দ্রে বিদ্যুৎ সংযোগ নেই। সুষ্ঠুভাবে ভোটগ্রহণের স্বার্থে ওই কেন্দ্রগুলোতে জরুরি ভিত্তিতে বিদ্যুৎ সংযোগ প্রয়োজন।

নির্বাচন কমিশন সচিবালয় জানায়, ভোটকেন্দ্রগুলোতে সিসিটিভি ক্যামেরা স্থাপন, ইভিএম ব্যবহার (যেখানে প্রযোজ্য) এবং প্রিজাইডিং কর্মকর্তাদের দাপ্তরিক কাজের সুবিধার্থে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ থাকা বাধ্যতামূলক। বিষয়টি বিবেচনা করেই বিদ্যুৎ বিভাগকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার তাগিদ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, আসন্ন এই নির্বাচনে সারা দেশে মোট ৪২ হাজার ৭৬১টি ভোটকেন্দ্র চূড়ান্ত করেছে কমিশন। স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিতে বর্তমানে মাঠ পর্যায়ে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। রোববার (৪ জানুয়ারি) বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিবকে ইসির পক্ষ থেকে পাঠানো এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।

ইসি জানায়, আগামী ১২ ফেব্রুয়ারি একই দিনে গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনের প্রস্তুতি পর্যালোচনায় দেখা গেছে, সারা দেশে নির্ধারিত ৪২ হাজার ৭৬১টি ভোটকেন্দ্রের মধ্যে ৩২৫টিতে এখন পর্যন্ত কোনো বিদ্যুৎ সংযোগ পৌঁছায়নি।

বিদ্যুৎ সচিবকে পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়, আগামী ১২ ফেব্রুয়ারি গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন উপলক্ষ্যে স্থাপিত ভোটকেন্দ্রসমূহের মধ্যে ৩২৫টি কেন্দ্রে বিদ্যুৎ সংযোগ নেই। সুষ্ঠুভাবে ভোটগ্রহণের স্বার্থে ওই কেন্দ্রগুলোতে জরুরি ভিত্তিতে বিদ্যুৎ সংযোগ প্রয়োজন।

নির্বাচন কমিশন সচিবালয় জানায়, ভোটকেন্দ্রগুলোতে সিসিটিভি ক্যামেরা স্থাপন, ইভিএম ব্যবহার (যেখানে প্রযোজ্য) এবং প্রিজাইডিং কর্মকর্তাদের দাপ্তরিক কাজের সুবিধার্থে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ থাকা বাধ্যতামূলক। বিষয়টি বিবেচনা করেই বিদ্যুৎ বিভাগকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার তাগিদ দেওয়া হয়েছে। উল্লেখ্য, আসন্ন এই নির্বাচনে সারা দেশে মোট ৪২ হাজার ৭৬১টি ভোটকেন্দ্র চূড়ান্ত করেছে কমিশন। স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিতে বর্তমানে মাঠ পর্যায়ে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে।

 

কিউএনবি/আয়শা/০৪ জানুয়ারী ২০২৬,/রাত ৮:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit