মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
শিরোনাম

১২ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি চলাচল শুরু

Reporter Name
  • Update Time : রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬
  • ১০৪ Time View

ডেস্ক নিউজ : ঘন কুয়াশার কারণে দীর্ঘ ১২ ঘণ্টা বন্ধ থাকার পর দেশের গুরুত্বপূর্ণ দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। 

রোববার (৪ জানুয়ারি) বেলা ১১টা ২০ মিনিট থেকে পুনরায় ফেরি চলাচল শুরু হয়।

বিষয়টি নিশ্চিত করেন বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য) মোহাম্মদ সালাউদ্দিন। তিনি জানান, কুয়াশার ঘনত্ব কমে আসায় এ নৌপথে ফেরি চলাচল পুনরায় চালু করা হয়েছে।

এর আগে শনিবার রাত সাড়ে ১১টা থেকে নদীতে ঘন কুয়াশা পড়ায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করা হয়। এতে প্রায় ১২ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকে।

দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় দৌলতদিয়া ও পাটুরিয়াঘাট এলাকায়৷ যাত্রী, চালক, পণ্যবাহী ট্রাক, বাস, প্রাইভেটকারসহ বিভিন্ন ধরনের যানবাহন আটকা পড়ে। এতে শীতের মধ্যে চরম দুর্ভোগে পরেন যাত্রী ও চালকরা। 

ফেরি চলাচল শুরু হওয়ায় ঘাটে অপেক্ষমাণ যানবাহন পারাপার শুরু হয়েছে। এতে চালক, সহকারী ও যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

কিউএনবি/অনিমা/০৪ জানুয়ারি ২০২৬,/বিকাল ৩:৩১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit