বিনোদন ডেক্স : বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির আজীবন সদস্য ও বাংলাদেশ চলচ্চিত্রগ্রাহক সমিতির সভাপতি আব্দুল লতিফ বাচ্চু মারা গেছেন। রোববার (৪ জানুয়ারি) দুপুর ১২টায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে ‘বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি’।
পরিচালক হিসেবে তার উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘বলবান’, ‘যাদুর বাঁশি’ (বাচসাস), ‘দ্বীপকন্যা’, ‘নতুন বউ’, ‘মি. মাওলা’ ও ‘প্রতারক’। ক্যারিয়ারের নানা অর্জনের মধ্যে তিনি বাচসাস ছাড়াও ‘ফজলুল হক স্মৃতি’ পুরস্কারে ভূষিত হয়েছেন। বাংলাদেশ চলচ্চিত্রের এক প্রাজ্ঞ শিল্পী ও বিচক্ষণ পরিচালক হিসেবে আবদুল লতিফ বাচ্চুর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।
কিউএনবি/মহন/০৪ জানুয়ারি ২০২৬,/বিকাল ৩:১৮