রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
শিরোনাম
পৃথিবীর মতো নতুন গ্রহের খোঁজ পেলেন বিজ্ঞানীরা নির্ভরযোগ্য ডাটা জাতীয় উন্নয়নের অন্যতম ভিত্তি : অর্থমন্ত্রী সূর্যের মৃত্যুর পরও বেঁচে থাকতে পারে আমাদের পৃথিবী: গবেষণা অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের মৃত্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দলের শোক প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক নাসির উদ্দিন সারোয়ার প্রত্যাহার মহাকাশে একগুচ্ছ নতুন স্যাটেলাইট উৎক্ষেপণ করলো চীন বোর্ডিং পাস নিয়েও মালয়েশিয়ার ফ্লাইটে উঠলেন না ৬১ যাত্রী! দেনমোহর আদায়ের নীতিমালা তৈরি করতে হাইকোর্টে রিট সশস্ত্র বাহিনীকে আধুনিক চতুর্মাত্রিক বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি কার্বন ক্রেডিট বাড়াতে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর

সুইজারল্যান্ডে ভয়াবহ বিস্ফোরণ: বারে প্রাণ হারাল ৪০ জন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬
  • ৯৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : সুইজারল্যান্ডের ক্র্যানস-মন্টানা শহরের একটি বারে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৪০ জন মারা গেছেন। স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, আহতের সংখ্যা শতাধিক। তবে পুলিশ বা সুইস কর্তৃপক্ষ এখনও কতজন মারা গেছেন, তা নিশ্চিত করেননি।

সিএনএন ও বিবিসির প্রতিবেদন বলছে, স্থানীয় সময় রাত ১টার পর লাক্সারি কনস্টেলেশন বার-এ এই বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় সঙ্গে সঙ্গে অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়। বহু মানুষ আতঙ্কের মধ্যে পড়ে যায়।

স্থানীয় পুলিশের মুখপাত্র গায়েতাঁ লাথিওঁ বলেন, ‘ভবনের ভেতরে শতাধিক মানুষ ছিলেন। বহু মানুষ আহত হয়েছেন এবং বহু মানুষ মারা গেছেন।’ তিনি জানান, অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। 

সুইস দৈনিক ব্লিক ঘটনাস্থলের এক চিকিৎসকের বরাত দিয়ে জানিয়েছে, নিহতের সংখ্যা ডজনের মধ্যে হতে পারে। অবশ্য আঞ্চলিক দৈনিক লে নুভেলিস্ত জানিয়েছে, তাদের সূত্র অনুযায়ী নিহত প্রায় ৪০ জন এবং আহত প্রায় ১০০ জন হতে পারেন।

দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য একটি রিসেপশন সেন্টার ও হেল্পলাইন চালু করেছে সুইস সরকার। পুলিশ এই ঘটনা কেন এবং কিভাবে ঘটেছে, তা খুঁজে বের করার চেষ্টা করছে।

 

 

কিউএনবি/মহন/ ০১ জানুয়ারি ২০২৬ বিকাল ৫:১৬

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit