রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন

খালেদা জিয়ার শোকের শক্তিকে জাতি বিনির্মাণে ব্যবহার করতে চাই: সালাহউদ্দিন আহমদ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬
  • ১৩৩ Time View

নিউজ ডেক্স : বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দি আহমদ বলেছেন, আমরা সত্যিকার অর্থে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শোককে শক্তিতে পরিণত করতে চাই। কিন্তু এটা দলীয় ভিত্তিতে নির্বাচনের কাজে ব্যবহার করার মতো এত সংকীর্ণ আমরা নই। তার শোকের শক্তিকে জাতি বিনির্মাণের জন্য ব্যবহার করতে চাই।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুরে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার কবর জিয়ারতের পর সাংবাদিকেদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, খালেদা জিয়ার মনোনয়নের ক্ষেত্রে যেহেতু তিনি আর উপস্থিত নেই। তার মনোনয়নপত্র এমনিতেই বাতিল ঘোষণা করা হবে। সেখানে বিকল্প প্রার্থী দেওয়া আছে, তাদেরটা চূড়ান্ত বাছাইয়ের পর টিকলে তাদের প্রার্থী করা হবে।

নির্বাচন স্থগিত হওয়ার কোনো আইনি সুযোগ আছে কিনা এমন প্রশ্নে তিনি আরও বলেন, নির্বাচন পেছানোর কোনো আইনি সুযোগ নেই। বাছাইয়ের পরে এবং প্রতীক বরাদ্দের পরে যদি সেটা হতো সে ক্ষেত্রে আইনগত জটিলতার কারণে স্থগিত হতো। এখন সেই পরিস্থিতি নেই।

তারেক রহমান সম্পর্কে বিএনপির এই সিনিয়র নেতা বলেন, তারেক রহমান একজন রাজনৈতিক ব্যক্তিত্ব। তাকে শক্ত মনোবলের অধিকারী হতে হবে, তার কোনো বিকল্প নেই। যত শোকই হোক জাতির স্বার্থে তাকে শক্ত থাকতে হবে। এছাড়াও এই মুহূর্তে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কোনো কর্মসূচি নেই বলে জানান তিনি।

 

 

 

কিউএনবি/মহন/ ০১ জানুয়ারি ২০২৬ বিকাল ৩:৩১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit