শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
শিরোনাম
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণ করতে চান শেখ হাসিনা: রাজনীতিতে এক চালবাজি ঘোষণা মাত্র রাত ১টার মধ্যে ১৭ জেলায় অতিভারী বৃষ্টির আভাস খামেনির হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ইরানের চট্টগ্রামের বন্যা উন্নতির পূর্বাভাস, সিলেট-রংপুরে শঙ্কা চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবেলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ খামেনির জানাজা-দাফন প্রক্রিয়ায় অংশ নেন ৪ কোটিরও বেশি মানুষ ১৩ উপজেলায় নতুন হাসপাতাল অনুমোদন মিরপুর-১০ মেট্রো স্টেশন এলাকায় অবৈধ দখল উচ্ছেদে অভিযান পাকিস্তানে পিপিপি নেতার বাড়িতে আত্মঘাতী হামলায় ১৭ জনের প্রাণহানি টাইফুন ‘বাভি’ ঘিরে চীন-তাইওয়ানে সর্বোচ্চ সতর্কতা, জাপানেও প্রভাবের শঙ্কা

সাংবাদিক সামসুজ্জোহার বাবার কুলখানি শুক্রবার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬
  • ১৭১ Time View

নিউজ ডেক্স : ঠাকুরগাঁওয়ের জ্যেষ্ঠ সাংবাদিক ও দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি এটিএম সামসুজ্জোহার বাবা মো. মজিবর রহমানের কুলখানি আগামীকাল শুক্রবার (২ জানুয়ারি) অনুষ্ঠিত হবে। ওই দিন বাদ জুমা ঠাকুরগাঁও সদর উপজেলার উত্তর হরিহরপুর গ্রামে নিজ বাসভবনে এই দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত শুক্রবার (২৬ ডিসেম্বর) মো. মজিবর রহমান ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, পাঁচ ছেলে, তিন মেয়ে এবং নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মজিবর রহমান এলাকার একজন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী ছিলেন। তিনি ঠাকুরগাঁও উত্তর হরিহরপুর আলিম মাদ্রাসার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং এলাকায় বেশ কিছু শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান প্রতিষ্ঠার সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন। 

মরহুমের বড় ছেলে এটিএম সামসুজ্জোহা জানান, শুক্রবারের কুলখানিতে তার বাবার আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত থেকে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেওয়ার জন্য পরিবারের পক্ষ থেকে বিনীত অনুরোধ জানানো হয়েছে।

 

 

 

কিউএনবি/মহন/ ০১ জানুয়ারি ২০২৬ দুপুর ১:২৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit