শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
ভারতের বিপক্ষে ব্যাট হাতে নতুন নায়ক কে এই সোনাল দিনুশা ইরানে ছয় মাসের যুদ্ধের ছয় বড় পরিণতি এক স্বরাষ্ট্রমন্ত্রীকে সামলাতে বিরোধী দলের ৯০ এমপি কান্নাকাটি করছেন: রাশেদ ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরেছে, না কি স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: জানতে চান হাসনাত দুষ্ট লোকে বলে ‘টুকু আসে টুকু যায়’: লোডশেডিং নিয়ে রুমিন ফারহানা ‘বসনিয়ার কসাই’ রাতকো ম্লাদিচ মারা গেছেন রাঙামাটি জেলা পরিষদকে মডেল জেলা পরিষদ গড়ার প্রত্যয় নতুন চেয়ারম্যান দীপন তালুকদার দীপু’র ছাতক থেকে সিলেটে পর্যন্ত  রেলপথ সংস্কারের প্রকল্প মেয়াদ শেষ হলেও, কাজ হয়েছে মাত্র ২০ শতাংশ অস্ট্রেলিয়া সিরিজের ভারতীয় দলে শেবাগ-দ্রাবিড়পুত্র শার্শায় ১ দিনে অবাঞ্চিত কুকুরের কামড়ে প্রায় ২০ জন আহত

২০২৬ সালে বাংলাদেশের সব খেলার সূচি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬
  • ৯৩ Time View

স্পোর্টস ডেস্ক : লাল-সবুজের ক্রীড়াবিদদের সামনে নতুন বছরে ঠাসা সূচি। সাফের ফুটসাল, সাফ চ্যাম্পিয়নশিপ, এশিয়ান কাপের মূলপর্বসহ নানা খেলাধুলায় ভরপুর থাকবে নতুন বছর।

১৩-২৫ জানুয়ারি থাইল্যান্ডে অনুষ্ঠিত হবে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপ। ১৪-২৬ জানুয়ারি একই দেশে হবে ছেলেদের সাফ ফুটসাল। ১-২১ মার্চ অস্ট্রেলিয়ায় মেয়েদের এশিয়ান কাপ ফুটবলের চূড়ান্তপর্বের খেলা। প্রথমবার লাল-সবুজের মেয়েরা টুর্নামেন্টের চূড়ান্তপর্বে খেলার যোগ্যতা অর্জন করেছেন। ৩ মার্চ চীন, ৬ মার্চ উত্তর কোরিয়া এবং ৯ মার্চ উজবেকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ। হামজা চৌধুরী, শমিত সোমদের জন্য এশিয়ান কাপ বাছাইয়ের শেষ ম্যাচ ৩১ মার্চ সিঙ্গাপুরে।

১-১৮ এপ্রিল অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপ থাইল্যান্ডে। ১ এপ্রিল স্বাগতিক থাইল্যান্ড, ৪ এপ্রিল চীন, ৭ এপ্রিল ভিয়েতনামের বিপক্ষে লাল-সবুজের মেয়েরা খেলবেন। আগামী বছরের আগস্ট ও সেপ্টেম্বরে ছেলেদের অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাই। দিনক্ষণ ও ভেন্যু এখনো নির্ধারণ হয়নি। সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বরে ছেলেদের ফিফা উইন্ডো এবং অক্টোবর, নভেম্বর ও ডিসেম্বরে রয়েছে মেয়েদের ফিফা উইন্ডো। এই তিন উইন্ডোতে বেশ কিছু ম্যাচ আয়োজনের কথা রয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে)। এছাড়া লাল-সবুজের শাটলাদের জন্য নিয়মিত আয়োজন ডিসেম্বরে থাকছে ইউনেক্স-সানরাইজ বাংলাদেশ আন্তর্জাতিক চ্যালেঞ্জ।

ফুটবল ছাড়াও নতুন বছরে চীনের সানিয়াতে এশিয়ান বিচ গেমস, জাপানের আইচি-নাগোয়াতে এশিয়ান গেমস ও এশিয়ান প্যারা গেমস, গ্লাসগোতে কমনওয়েলথ গেমস রয়েছে। যে আসরগুলোতে অংশ নেবেন বাংলাদেশের ক্রীড়াবিদরা।

 

কিউএনবি/আয়শা/০১ জানুয়ারী ২০২৬,/দুপুর ১:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit