মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
নিয়ত বিশুদ্ধ না হলে আমল কবুল হবে না ২৭ সেপ্টেম্বর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্ষণের ১৫ মিনিটের মধ্যে কলিকে হত্যা, রোমহর্ষক স্বীকারোক্তি সুতা ও কাপড় আমদানিতে আগাম অনুমতির বাধ্যবাধকতা প্রত্যাহার বিমানকে তুলি, আকাশকে ক্যানভাস বানালেন পাইলট, আঁকলেন মোনালিসার ছবি টাইফুনের প্রভাবে বিপর্যস্ত জাপান, ১৯ লাখ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ রেকর্ড ভাঙা এল নিনো: শীত আসার আগেই প্রশান্ত মহাসাগরে নজিরবিহীন উষ্ণতা হুতিদের অগ্রযাত্রা নিয়ে ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ গাজায় এক অন্তঃসত্ত্বা নারীর রোমহর্ষক গল্প পাসপোর্ট অধিদফতরের নতুন ডিজি মেজর জেনারেল আলীমুল আমীন

তাইওয়ানকে চীনের সঙ্গে একীভূতকরণের অঙ্গীকার শি’র

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬
  • ৬৬ Time View

আন্তর্জাতিক ডেক্স : তাইওয়ানকে নিজেদের মূল ভূখণ্ডের সঙ্গে আবার একীভূত করার অঙ্গীকার ব্যক্ত করেছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার (৩১ ডিসেম্বর) খ্রিষ্টীয় নববর্ষ উপলক্ষ্যে দেওয়া এক ভাষণে তিনি এ কথা বলেন। জিনপিং এমন এক সময় এ অঙ্গীকার করলেন, যার এক দিন আগে তাইওয়ানের চারপাশে দুই দিনব্যাপী বড় ধরনের সামরিক মহড়া শেষ করেছে চীন।

তিনি ভাষণে বলেন, ‘আমাদের মাতৃভূমিকে একীভূত করা এখন সময়ের দাবি, যা কোনোভাবেই থামানো যাবে না।’চীন স্বায়ত্তশাসিত তাইওয়ানকে নিজেদের অংশ বলে দাবি করে। দ্বীপটিকে নিজের নিয়ন্ত্রণে আনতে প্রয়োজনে শক্তি ব্যবহারের হুমকি দিয়ে আসছে দেশটি। দক্ষিণ চীন সাগরের প্রায় পুরো এলাকাও নিজের বলে দাবি করে চীন। এ নিয়ে আশপাশের ছোট দেশগুলোর সঙ্গে তার বিরোধ দীর্ঘদিনের।

মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো চীনের সশস্ত্র বাহিনীর ক্রমবর্ধমান সক্ষমতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসছে। শি জিন পিংয়ের ইচ্ছা অনুযায়ী সেনারা যেকোনো মুহূর্তে তাইওয়ানে হামলা চালাতে পারেন বলে তাদের ধারণা। ইতিমধ্যে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো চীনের সশস্ত্র বাহিনীর ক্রমবর্ধমান সক্ষমতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসছে। শি জিন পিংয়ের ইচ্ছা অনুযায়ী সেনারা যেকোনো মুহূর্তে তাইওয়ানে হামলা চালাতে পারেন বলে তাদের ধারণা।

গত সোম ও মঙ্গলবার তাইওয়ানকে ঘিরে ‘জাস্টিস মিশন ২০২৫’ নামে বড় সামরিক মহড়া চালায় চীনের সেনাবাহিনী। এ সময় তাইওয়ানকে কার্যত অবরুদ্ধ করে অন্তত ২০০টি যুদ্ধবিমান ও কয়েক ডজন যুদ্ধজাহাজ মোতায়েন করা হয়। তাইওয়ানের দাবি, মহড়া চলাকালে অন্তত ২৭টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। এর মধ্যে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র তাইওয়ান উপকূলের মাত্র ২৭ নটিক্যাল মাইলের মধ্যে আঘাত হানে।

মহড়া শেষ হলেও তাইওয়ান এখনো উচ্চ সতর্ক অবস্থায় আছে। কারণ, এখনো দ্বীপটির চারপাশে চীনের নৌবাহিনী ও কোস্টগার্ডের ২৫টি জাহাজ মোতায়েন আছে। দুটি নজরদারি বেলুনও পাঠিয়েছে চীন। এর একটি তাইওয়ানের উত্তর উপকূল দিয়ে উড়ে গেছে। বিশ্লেষকদের মতে, সম্প্রতি তাইওয়ানে যুক্তরাষ্ট্রের ১ হাজার ১০০ কোটি ডলারের অস্ত্র বিক্রির অনুমোদনের পাল্টা জবাব হিসেবে এ মহড়া চালানো হয়েছে।

 

 

 

কিউএনবি/মহন/ ০১ জানুয়ারি ২০২৬ দুপুর ২:২২

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

পবিত্র ফাতেহা-ই-ইয়াজদহম উপলক্ষ্যে ২০২৬ সালের স্কুল-কলেজের ছুটির তালিকায় পরিবর্তন আনা হয়েছে। আগে এ উপলক্ষ্যে ২৪ সেপ্টেম্বর ছুটি নির্ধারণ করা হলেও তা একদিন এগিয়ে ২৩ সেপ্টেম্বর করা হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। প্রজ্ঞাপনে বলা হয়েছে, ইসলামিক ফাউন্ডেশনের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের গত ২০ মে জারি করা প্রজ্ঞাপন আংশিক সংশোধন করা হয়েছে। সংশোধিত ছুটির তালিকায় পবিত্র ফাতেহা-ই-ইয়াজদহমের তারিখ ২৩ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছে। এর আগে ২০২৬ শিক্ষাবর্ষের ছুটির তালিকায় ফাতেহা-ই-ইয়াজদহম উপলক্ষ্যে ২৪ সেপ্টেম্বর ছুটি উল্লে­খ করা হয়েছিল। তবে ধর্মীয় এ দিবসের তারিখ চাঁদ দেখার ওপর নির্ভরশীল হওয়ায় পরবর্তী সময়ে তা সংশোধন করা হয়। আরও দেখুন চ্যানেল প্যাক সাবস্ক্রাইব লাইভ টিভি স্ট্রিমিং ডিজিটাল ম্যাপ দেখুন এদিকে ছুটির কারণে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস শুরুর তারিখও একদিন পিছিয়েছে। আগে ২৩ সেপ্টেম্বর থেকে একাদশ শ্রেণির ক্লাশ শুরুর কথা থাকলেও এখন তা শুরু হবে ২৪ সেপ্টেম্বর। বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৬-২৭ শিক্ষাবর্ষে অনলাইনের মাধ্যমে একাদশ শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাশ শুরুর তারিখ ২৩ সেপ্টেম্বর নির্ধারিত ছিল। কিন্তু পবিত্র ফাতেহা-ই-ইয়াজদহম উপলক্ষ্যে ওই দিন দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে এক দিনের ছুটি থাকায় ক্লাশ শুরুর তারিখ পুনর্নির্ধারণ করা হয়েছে। সংশ্লিষ্ট শিক্ষার্থী ও অভিভাবকদের নতুন তারিখ অনুযায়ী ক্লাশে অংশ নেওয়ার জন্য অবহিত করা হয়েছে।

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit