শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
শিরোনাম
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণ করতে চান শেখ হাসিনা: রাজনীতিতে এক চালবাজি ঘোষণা মাত্র রাত ১টার মধ্যে ১৭ জেলায় অতিভারী বৃষ্টির আভাস খামেনির হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ইরানের চট্টগ্রামের বন্যা উন্নতির পূর্বাভাস, সিলেট-রংপুরে শঙ্কা চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবেলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ খামেনির জানাজা-দাফন প্রক্রিয়ায় অংশ নেন ৪ কোটিরও বেশি মানুষ ১৩ উপজেলায় নতুন হাসপাতাল অনুমোদন মিরপুর-১০ মেট্রো স্টেশন এলাকায় অবৈধ দখল উচ্ছেদে অভিযান পাকিস্তানে পিপিপি নেতার বাড়িতে আত্মঘাতী হামলায় ১৭ জনের প্রাণহানি টাইফুন ‘বাভি’ ঘিরে চীন-তাইওয়ানে সর্বোচ্চ সতর্কতা, জাপানেও প্রভাবের শঙ্কা

সজলকে ‘ড্রিম হিরো’ বলে জানান অপু বিশ্বাস

Reporter Name
  • Update Time : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ৭২ Time View

বিনোদন ডেক্স : ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস প্রায় দুই বছরের বিরতি শেষে রুপালি পর্দায় ফিরছেন। কামরুল হাসান ফুয়াদের পরিচালনায় ‘দুর্বার’ নামে একটি থ্রিলারধর্মী সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী। নতুন সেই সিনেমায় অপু বিশ্বাসের বিপরীতে আছেন সময়ের আলোচিত অভিনেতা আবদুন নূর সজল।

দীর্ঘ বিরতি প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন, ভালো কাজের অপেক্ষায় তিনি সময় নিয়েছেন। তাই দেরি হলেও তার কোনো আক্ষেপ নেই। তিনি বলেন, আমি সময় নিয়েছি ভালো কাজের জন্য। যেভাবে চেয়েছি, ঠিক সেভাবেই একটি ভালো সিনেমা হচ্ছে। ‘দুর্বার’ সিনেমার শুটিং বর্তমানে দ্রুতগতিতে এগিয়ে চলছে। ইতোমধ্যে তার প্রায় ৪০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। এ সিনেমায় তাকে একেবারে নতুন রূপে দেখা যাবে বলে জানান অপু বিশ্বাস।

অভিনেত্রী বলেন, ‘দুর্বার’-এ অনেক চমক রয়েছে। দর্শকরা একটি শক্তিশালী গল্পের সিনেমা উপভোগ করতে পারবেন। এ সিনেমায় আমাকে দেখা যাবে দুর্বার গতিতেই। এই ‘দুর্বার’ সিনেমায় প্রথমবারের মতো জুটি বেঁধেছেন সজল ও অপু বিশ্বাস।

নতুন সহশিল্পী প্রসঙ্গে অপু বলেন, সজল ভাই ভীষণ বিনয়ী এবং একজন অসাধারণ অভিনেতা। আমি নিজে ওনার অভিনয়ের ভক্ত। তিনি বলেন, আমাদের কাজের অভিজ্ঞতা দারুণ। সিনেমাপ্রেমী দর্শকরা আমাদের রসায়ন পছন্দ করবেন। সজলকে নিজের ‘ড্রিম হিরো’ বলেও জানান অপু বিশ্বাস।

 

 

 

কিউএনবি / মহন / ২৯ ডিসেম্বর ২০২৫ / বিকাল ৫:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit