বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত অন্তত ১০ নতুন ধারা বাংলাদেশ’র শান্তাসহ ৬ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ উত্তরাঞ্চলের তিন জেলার উন্নয়নে একটি মেগা প্রকল্পের কাজ শুরু হচ্ছে ২০২৮-২৯ অর্থবছরে ভারতের অর্থনীতি ৫ ট্রিলিয়ন ডলারে পৌঁছাতে পারে: নির্মলা সীতারামন ‘তাকে ছাড়া গজনি সফল হতো না’, প্রদীপ রাওয়াতকে আমির খানের শ্রদ্ধাঞ্জলি ‘গ্রেফতারের নাটক সাজিয়ে দৃষ্টি সরানোর চেষ্টা’, বিধানসভায় বিজয়কে একহাত নিলেন উদয়নিধি হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৮৩ আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকার আহ্বান জামায়াত আমিরের সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশা গ্রেপ্তার জুলাই আহত যোদ্ধা মিতুর খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

নরসিংদী-২ আসনে মনোনয়ন জমা দিলেন ড. আব্দুল মঈন খান

মোঃ সালাহউদ্দিন আহমেদ নরসিংদী জেলা প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ১৩১ Time View

নরসিংদী জেলা প্রতিনিধি :  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে নরসিংদী-২ (পলাশ) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ইশতিয়াক আহমেদের কার্যালয়ে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন।

মনোনয়ন জমা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ড. আব্দুল মঈন খান বলেন, গণতন্ত্রই সকল সমস্যার মূল সমাধান। গণতান্ত্রিক প্রক্রিয়ায় আচরণ করা হলে দেশের সব সংকট নিরসন সম্ভব। তিনি বলেন, একটি ফ্যাসিবাদী সরকার দীর্ঘদিন ধরে জনগণের গণতান্ত্রিক অধিকার হরণ করেছে।

তিনি আরও বলেন, বিএনপি একটি উদারপন্থী ও গণতান্ত্রিক রাজনৈতিক দল, যারা মানুষের অধিকার প্রতিষ্ঠায় বিশ্বাস করে। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জবাবদিহিমূলক সরকার গঠিত হলেই দেশে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে।

 

কিউএনবি/খোরশেদ/২৯ ডিসেম্বর ২০২৫,/বিকাল ৩:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit