রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা শৈশবের স্বপ্ন পূরণ, সিন্ধু পুলিশের বিশেষ দায়িত্বে আফ্রিদি জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ সৌদিকে ৫ বিলিয়ন ডলারের আধুনিক অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত পাকিস্তান ক্রিকেটে বড় পরিবর্তন, শঙ্কায় বাবরের অধিনায়কত্ব ফুলবাড়ীর দৌলতপুরে বাড়ীতে ঢুকে লুটপাট ও মারপিট, থানায় অভিযোগ॥ অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ফুলবাড়ীর কাজিহাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ সদস্যের অনাস্থা পাহাড়ে সিন্ডিকেট চক্র কর্তৃক উজাড় হচ্ছে বনাঞ্চল; রাঙামাটিতে সাড়ে ৩ হাজার ঘনফুট কাঠ জব্দ নিরাপত্তা জোরদার করণে নওগাঁ শহরে এআই ক্যামেরা

খালেদা জিয়ার আসনগুলোতে মনোনয়ন জমা দিচ্ছেন বিকল্প প্রার্থীরাও

Reporter Name
  • Update Time : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ৬২ Time View

রাজনীতি ডেক্স : বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য ফেনী-১, বগুড়া-৭ ও দিনাজপুর-৩ আসন থেকে তার জন্য মনোনয়ন সংগ্রহ করা হয়েছিল। সোমবার এই তিন আসনে তার পক্ষে থেকে মনোনয়ন জমা দেওয়া হবে। তবে, কোনো কারণে বিএনপির চেয়ারপারসন নির্বাচনে অংশ নিতে না পারলে তার জন্য এসব আসনে বিকল্প প্রার্থীও রাখা হচ্ছে। নির্বাচন কমিশনের ঘোষিত তফশিলের প্রজ্ঞাপন অনুযায়ী, আজ ২৯ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন।

ফেনী-১ (ফুলগাজী-পরশুরাম ও ছাগলনাইয়া) আসনে বেগম খালেদা জিয়ার মনোনয়নপত্র জমা দেবেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু। খালেদা জিয়ার পাশাপাশি এই আসন থেকে নিজের জন্য মনোনয়ন সংগ্রহ করেছেন মজনু। রফিকুল আলম মজনু গণমাধ্যমকে বলেন, আজকে ম্যাডামের মনোনয়ন জমা দেব। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমার জন্য মনোনয়ন সংগ্রহ করেছি। তবে, জমা দেব কিনা তা নির্ভর করছে দলের সিদ্ধান্তের ওপর।

বগুড়া-৭ (গাবতলী) আসন থেকে খালেদা জিয়ার পাশাপাশি মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মোরশেদ আলম। আর দিনাজপুর-৩ (সদর) আসনে সাবেক পৌর মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম। মোরশেদ আলম গণমাধ্যমকে বলেন, বগুড়া-৭ থেকে আজ ম্যাডামের মনোনয়ন জমা দেওয়া হবে। ম্যাডামের সাপোর্টিং হিসেবে আমাকে মনোনয়ন সংগ্রহ করতে বলা হয়েছিল। ম্যাডামের পাশাপাশি আমার মনোনয়ন জমা দিচ্ছি।

উল্লেখ্য, গত ২৩ নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন খালেদা জিয়া। বর্তমানে আইসিইউতে চিকিৎসাধীন খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত জটিল এবং তিনি সংকটময় মুহূর্ত পার করছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক, দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

 

 

 

কিউএনবি / মহন / ২৯ ডিসেম্বর ২০২৫ / বিকাল ৩:৪৬

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit