বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম

নরসিংদী-১ আসনে খোকন এর মনোনয়ন জমা

মোঃ সালাহউদ্দিন আহমেদ নরসিংদী জেলা প্রতিনিধি ।
  • Update Time : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ২২২ Time View

নরসিংদী জেলা প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে নরসিংদী-১ (সদর) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির মনোনীত প্রার্থী, দলের যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন। রোববার (২৮ ডিসেম্বর) বিকাল পৌনে ৫টার দিকে তিনি জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসাইনের কার্যালয়ে গিয়ে মনোনয়নপত্র দাখিল করেন।

এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মনোনয়ন জমা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে খায়রুল কবির খোকন বলেন, নির্বাচনকে ঘিরে যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে, তাতে মনে হচ্ছে এ নির্বাচন ইতিহাসের অন্যতম সেরা, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে। তবে এখনও নির্বাচন বানচালের জন্য দেশি ও বিদেশি নানা ষড়যন্ত্র চলছে বলে তিনি দাবি করেন। তিনি বলেন, সব ষড়যন্ত্রের বেড়াজাল অতিক্রম করে দেশের জনগণ ও রাজনৈতিক দলগুলো একটি সুন্দর নির্বাচন উপহার দেবে।

কিউএনবি/আয়শা/২৮ ডিসেম্বর ২০২৫,/রাত ৮:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit