রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
শিরোনাম
আশুলিয়ায় জাতীয়তাবাদী মোটর চালক দলের ১২৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা রাতভর রাশিয়া-ইউক্রেনের পাল্টাপাল্টি হামলা, শিশুসহ নিহত ৭ নওগাঁর পত্নীতলায় চোলাইমদসহ এক মহিলা আটক  আশুলিয়ায় জাতীয়তাবাদী মোটর চালক দলের ১২৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ফুলবাড়ী ২৯ বিজিবি সীমান্ত এলাকায় চোরাচালান অভিযান চালিয়ে ১ লক্ষ ৯৯ হাজার টাকার মাদক আটক ॥ শঙ্কায় উইন্ডিজ, ২০২৭ বিশ্বকাপে খেলতে বাংলাদেশের সামনে যে সমীকরণ মোট ভোটার ১২ কোটি ৮৬ লাখ, এই তালিকায় স্থানীয় নির্বাচন জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিতের তাগিদ প্রধানমন্ত্রীর ভারতের বাংলাদেশ সফর অনিশ্চিত, দুশ্চিন্তায় বিসিবি মানিকগঞ্জে মায়ের সঙ্গে অভিমান করে কিশোরের আত্মহত্যা

কুড়িগ্রামে বিজিবি’র অভিযানে ৭২ ঘণ্টায় ৩৯ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ। 

মোঃ মশিউর রহমান বিপুল ‎কুড়িগ্রাম জেলা প্রতিনিধি । 
  • Update Time : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ৯৩ Time View

মোঃ মশিউর রহমান বিপুল ‎কুড়িগ্রাম জেলা প্রতিনিধি : ‎কুড়িগ্রামে গত ৩ দিনে সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ৩৯ লাখ টাকার মূল্যের ভারতীয় মদ গরু ভারতীয় শাড়ী ও ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য জব্দ করেছে কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)। ‎রবিবার ২৮ ডিসেম্বর দুপুরে কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

‎বিজিবি জানায়,গত ৭২ ঘণ্টায় কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পরিকল্পিত ও ধারাবাহিক চোরাচালান বিরোধী অভিযান পরিচালনার মাধ্যমে সর্বমোট ৩৮,৩১,৭১৮/- (আটত্রিশ লক্ষ একত্রিশ হাজার সাতশত আঠারো) টাকা মূল্যের ইয়াবা, মদ, গাঁজা, গবাদিপশু, জিরা, কম্বল, পেঁয়াজ, প্যান্ট পিস, সোলার প্যানেল, বাইসাইকেল, মোবাইল ফোন, কসমেটিকসসহ বিভিন্ন প্রকার অবৈধ চোরাচালানী পণ্য জব্দ করা হয়।

‎এছাড়াও, কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) এর সদস্যগণ আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যে কোনো ধরনের নাশকতা প্রতিরোধের লক্ষ্যে নিয়মিত টহল কার্যক্রম পরিচালনার পাশাপাশি স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করছে। সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্কতা, দক্ষতা ও পেশাদারিত্বের মাধ্যমে মাদক ও চোরাচালান প্রতিরোধ এবং সকল প্রকার অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি দৃঢ় প্রত্যয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

‎কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ মোহাম্মদ মাহবুব-উল-হক বলেন,সদর দপ্তর বর্ডার গার্ড বাংলাদেশ এর সুস্পষ্ট নির্দেশনার আলোকে সীমান্ত এলাকায় জালনোটসহ সকল প্রকার মাদক ও চোরাচালান দমনে ‘জিরো টলারেন্স’ নীতি কঠোরভাবে অনুসরণ করে কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) নিয়মিত ও কার্যকর অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় ব্যাটালিয়নের সদস্যগণ দিন-রাত নিরবচ্ছিন্নভাবে দায়িত্ব পালন করে সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করছে বলে জানান

কিউএনবি/আয়শা/২৮ ডিসেম্বর ২০২৫,/বিকাল ৫:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit