রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা শৈশবের স্বপ্ন পূরণ, সিন্ধু পুলিশের বিশেষ দায়িত্বে আফ্রিদি জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ সৌদিকে ৫ বিলিয়ন ডলারের আধুনিক অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত পাকিস্তান ক্রিকেটে বড় পরিবর্তন, শঙ্কায় বাবরের অধিনায়কত্ব ফুলবাড়ীর দৌলতপুরে বাড়ীতে ঢুকে লুটপাট ও মারপিট, থানায় অভিযোগ॥ অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ফুলবাড়ীর কাজিহাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ সদস্যের অনাস্থা পাহাড়ে সিন্ডিকেট চক্র কর্তৃক উজাড় হচ্ছে বনাঞ্চল; রাঙামাটিতে সাড়ে ৩ হাজার ঘনফুট কাঠ জব্দ নিরাপত্তা জোরদার করণে নওগাঁ শহরে এআই ক্যামেরা

ঢাকা- ১৭ আসনে চমক দেখাতে চায় বিএনপি

Reporter Name
  • Update Time : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ১৩০ Time View

রাজনীতি ডেক্স : বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) সঙ্গে এখনো কোনো সমঝোতা হয়নি বিএনপির। দলটির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ঢাকা-১৭ আসনে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছিলেন। তবে এই আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র তোলা হয়েছে। রোববার (২৮ ডিসেম্বর) সকালে সেগুনবাগিচায় বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে তার একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার মনোয়নপত্র সংগ্রহ করেন।

বিএনপির একটি সূত্র জানায়, ঢাকা-১৭ আসনে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে প্রার্থী করে চমক দেখাতে চায় দলটি। বিএনপির একজন দায়িত্বশীল নেতা যুগান্তরকে বলেন, পার্থকে বিএনপিতে যোগদানের প্রস্তাব দেওয়া হয়েছে। তিনি এ প্রস্তাবে রাজি হলে ঢাকা-১৭ আসন দেওয়া হতে পারে। রাজি না হলে সেক্ষেত্রে পার্থকে ভোলা সদর আসন ছেড়ে দেওয়া হবে। তবে সবকিছু নির্ভর করছে বিএনপির দলীয় সিদ্ধান্তের ওপর। আজ বা কালকের মধ্যেই বিএনপি এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেবে। 

যদিও আন্দালিব রহমান পার্থ যুগান্তরকে বলেন, বিএনপিতে যোগ দেওয়ার বিষয়ে কোনো আলোচনা হয়নি। তিনি নিজ দল বিজেপির প্রতীক নিয়েই নির্বাচনে লড়বেন। 

প্রসঙ্গত, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ আগামীকাল সোমবার। রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ আগামী মঙ্গলবার থেকে রোববার। 

মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের তারিখ ৫ থেকে ৯ জানুয়ারি। আপিল নিষ্পত্তির তারিখ ১০ থেকে ১৮ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। প্রতীক বরাদ্দ ২১ জানুয়ারি। ভোটগ্রহণ ১২ ফেব্রুয়ারি।

 

 

কিউএনবি / মহন / ২৮ ডিসেম্বর ২০২৫,/ দুপুর ১২:৪০

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit