বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত অন্তত ১০ নতুন ধারা বাংলাদেশ’র শান্তাসহ ৬ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ উত্তরাঞ্চলের তিন জেলার উন্নয়নে একটি মেগা প্রকল্পের কাজ শুরু হচ্ছে ২০২৮-২৯ অর্থবছরে ভারতের অর্থনীতি ৫ ট্রিলিয়ন ডলারে পৌঁছাতে পারে: নির্মলা সীতারামন ‘তাকে ছাড়া গজনি সফল হতো না’, প্রদীপ রাওয়াতকে আমির খানের শ্রদ্ধাঞ্জলি ‘গ্রেফতারের নাটক সাজিয়ে দৃষ্টি সরানোর চেষ্টা’, বিধানসভায় বিজয়কে একহাত নিলেন উদয়নিধি হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৮৩ আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকার আহ্বান জামায়াত আমিরের সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশা গ্রেপ্তার জুলাই আহত যোদ্ধা মিতুর খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

নরসিংদীর ফেন্সিডিলসহ দুইজন গ্রেফতার

মোঃ সালাহউদ্দিন আহমেদ নরসিংদী
  • Update Time : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ১৬৩ Time View

নরসিংদী প্রতিনিধি : নরসিংদীর শিবপুরে চেকপোস্ট পরিচালনাকালে ৭০ বোতল ফেন্সিডিল ও একটি পিকআপ গাড়িসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতারকৃতরা হলেন মো. বোরহান উদ্দিন (২২), পিতা মো. শরিফ উদ্দিন, মাতা কুলসুমা বেগম, সাং নয়ামাটি, থানা গোয়াইনঘাট, জেলা সিলেট এবং মো. সাহিদ আহমেদ (২৫), পিতা মো. হাজী আনিসুল হক, মাতা মৃত দিলারা বেগম, সাং রামপ্রসাদ, থানা জৈন্তাপুর, জেলা সিলেট।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (২৭ ডিসেম্বর) রাত আনুমানিক ১১টা ৩৫ মিনিটের দিকে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) নরসিংদীর এসআই (নিঃ) মোবারক হোসেনের নেতৃত্বে এএসআই দীপক কুমার ও সঙ্গীয় ফোর্স শিবপুর থানাধীন শাষপুর এলাকার বদু মার্কেটের সামনে ঢাকা–সিলেট মহাসড়কে চেকপোস্ট পরিচালনা করছিল। এ সময় সন্দেহভাজন একটি পিকআপ গাড়ি থামিয়ে তল্লাশি চালালে গাড়ির ভেতর থেকে ৭০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। পুলিশ জানায়, উদ্ধারকৃত ফেন্সিডিল মাদক পরিবহনের কাজে ব্যবহৃত পিকআপ গাড়িটিও জব্দ করা হয়েছে। এ ঘটনায় শিবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

কিউএনবি /অনিমা/ ২৮ ডিসেম্বর ২০২৫,/দুপুর ১২:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit