শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১০:০০ অপরাহ্ন
শিরোনাম
ফ্রান্সের ঐতিহাসিক ক্লাব নঁতে কিনতে পারেন বেকহ্যাম ১৯৭১ ইস্যুতে পাক সেনাবাহিনীকে খোঁচা দিয়ে যা বললেন দেশটির বর্ষীয়ান রাজনীতিবিদ হাজার গোলের আরও কাছে রোনালদো, চার ম্যাচে চার জয় আল নাসরের বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার মার্কিন ডলার বর্জনের ডাক দিলেন ইরানের সর্বোচ্চ নেতা সাফার জন্মদিনে তৌসিফের আবেগঘন শুভেচ্ছা, নজর কাড়ল নেটিজেনদের ইমরান খানের মুক্তির দাবি করে মিয়াঁদাদ কেঁদে বললেন, তিনি সৎ মানুষ হু হু করে বাড়ছে কাপ্তাই হ্রদের পানি,ডুবেছে ঝুলন্ত সেতু; পানিবন্দি নিন্মাঞ্চলের বাসিন্দারা সারা দেশে শুরু হচ্ছে বিশেষ অভিযান

বিশ্বকাপের দল ঘোষণা করল ভারত, থাকছে বড় চমক

Reporter Name
  • Update Time : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ৯৩ Time View

স্পোর্টস ডেস্ক : অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ শুরু হতে আর খুব বেশি সময় বাকি নেই। আগামী বছরের জানুয়ারিতে জিম্বাবুয়ে ও নামিবিয়াতে হবে যুবদের বৈশ্বিক আসর। ওই টুর্নামেন্টকে সামনে রেখে অংশগ্রহণকারী দলগুলো নিজেদের স্কোয়াড প্রকাশ করছে। এরই ধারাবাহিকতায় যুব বিশ্বকাপের জন্য চমক রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ভারত।   

শনিবার (২৭ ডিসেম্বর) আলোচিত বৈভব সূর্যবংশীকে রেখে বিশ্বকাপের দল ঘোষণা করে বিসিসিআই। একই সঙ্গে বিশ্বকাপের আগে খেলতে যাওয়া দক্ষিণ আফ্রিকা সিরিজের জন্যও দল ঘোষণা করেছে ভারতের ক্রিকেট বোর্ড। প্রোটিয়াদের বিপক্ষে দলকে নেতৃত্ব দেবেন বৈভব সূর্যবংশী। দলটির নিয়মিত অধিনায়ক আয়ুষ এবং সহ-অধিনায়ক বিহান না থাকায় বৈভবের কাঁধে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব পড়ে।

দক্ষিণ আফ্রিকা সিরিজে বৈভব নেতৃত্ব দিলেও বিশ্বকাপে দলকে আয়ুষই অধিনায়কত্ব করবেন বলে জানিয়েছে বিসিসিআই। আয়ুষ ছাড়াও চোট পেয়েছেন সহ-অধিনায়ক বিহান। দুই ক্রিকেটারই বেঙ্গালুরুর সেন্টার অব এক্সিলেন্সে রিহ্যাব করবেন। এরপর চোট সারিয়ে বিশ্বকাপ দলে যোগ দেবেন তারা। ১৫ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি চলবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ।

বিশ্বকাপের জন্য ভারত দল: আয়ুষ মাহাত্রে (অধিনায়ক), বিহান মালহোত্র (সহ-অধিনায়ক), বৈভব সূর্যবংশী, অ্যারন জর্জ, বেদান্ত ত্রিবেদী, অভিজ্ঞান কুন্ডু (উইকেটকিপার), হরবংশ সিংহ (উইকেটকিপার), আরএস অম্বরীশ, কণিষ্ক চৌহান, খিলান পটেল, মোহামেদ এনান, হেনিল পটেল, দীপেশ দেবেন্দ্রন, কিশান কুমার সিংহ ও উদ্ধব মোহন।

দক্ষিণ আফ্রিকা সফরের জন্য ভারত দল: বৈভব সূর্যবংশী (অধিনায়ক), অ্যারন জর্জ (সহ-অধিনায়ক), বেদান্ত ত্রিবেদী, অভিজ্ঞান কুন্ডু (উইকেটকিপার), হরবংশ সিংহ (উইকেটকিপার), আরএস অম্বরীশ, কণিষ্ক চৌহান, খিলান পটেল, মহম্মদ এনান, হেনিল পটেল, দীপেশ দেবেন্দ্রন, কিশান সিংহ, উদ্ধব মোহন, যুবরাজ গোহিল এবং রাহুল কুমার।

 

 

কিউএনবি / মহন / ২৮ ডিসেম্বর ২০২৫,/ দুপুর ১২:২৯

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit