শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
শিরোনাম
২০৩০ সালের মধ্যে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ ‎লালমনিরহাটের ঐতিহ্যবাহী সিন্দুরমতি দিঘিকে আকর্ষণীয় ধর্মীয় ও পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে— ত্রাণমন্ত্রী দুলু বর আসার আগেই কনের বাড়িতে প্রশাসন,বন্ধ হলো বাল্য বিয়ে দুর্গাপুরে জাতীয় কবির ৫০তম প্রয়াণ দিবস পালিত রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার-১০ ফিফার নিষেধাজ্ঞা থেকে সান্তোসকে বাঁচালেন নেইমার জুনিয়র মির্জা ফখরুলের জন্য ভোট চাইলেন তারেক রহমান ডিসেম্বর থেকে আওয়ামী লীগসহ নামবে জামায়াত: রাশেদ ৮৯ বছর বয়সে মারা গেছেন নরওয়ের রাজা হারাল্ড যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার অস্ত্র চুক্তির সিদ্ধান্ত, কড়া হুঁশিয়ারি কিমের

সিলেটে জাকির জানাজায় কাঁদলেন শরিফুল-মুশফিকরা

Reporter Name
  • Update Time : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ৯১ Time View

নিউজ ডেক্স : বিপিএলে দ্বিতীয় দিন ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলী জাকি মাঠে হার্ট অ্যাটাক করেন। পরে হাসপাতালে নেওয়ার পথেই মৃত্যু হয় তার। ঢাকার ম্যাচ শুরু হওয়ার মাত্র মিনিট বিশেক আগে ঘটে এই হৃদয়বিদারক ঘটনা। তার মৃত্যুতে শোক নেমে এসেছে ক্রিকেটাঙ্গনে।

কোচের মৃত্যু শোক নিয়েও রাজশাহীর বিপক্ষে ৫ উইকেটের জয় পেয়েছে ঢাকা ক্যাপিটালস। পরে অধিনায়ক মোহাম্মদ মিঠুন জয় উৎসর্গ করেন প্রয়াত কোচকে। ম্যাচ শেষে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামেই অনুষ্ঠিত হয় প্রথম জানাজা। সেই জানাজায় অংশ নেন বিসিবি সভাপতি ও ঊর্ধ্বতন কর্মকর্তারা। মাহবুব আলী জাকির সহকর্মীরাও উপস্থিত ছিলেন।

শেষবারের মতো দেশ বরেণ্য এই কোচকে দেখতে এসে কান্নায় ভেঙে পড়েন পেসার শরিফুল ইসলাম ও মুশফিকুর রহিম। শোকে পাথর হয়ে প্রিয় সহকর্মীর মরদেহের দিকে তাকিয়ে ছিলেন তালহা জুবায়ের, হান্নান সরকার, খালেদ মাহমুদ সুজন ও রাজিন সালেহরা। জানাজার পূর্বে দেওয়া বক্তব্যে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল কোচ জাকির জন্য প্রাণ খুলে দোয়া করতে বলেছেন।

২০২০ বিশ্বকাপজয়ী বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের কোচিং প্যানেলের সদস্য ছিলেন জাকি। ২০১৬ সালে তাসকিন আহমেদের বোলিং অ্যাকশন প্রশ্নবিদ্ধ হলে তিনিই কাজ করেন তাসকিনকে নিয়ে। ছিলেন সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজারও মেন্টর। 

 

কিউএনবি / মহন / ২৮ ডিসেম্বর ২০২৫,/ দুপুর ১২:০০

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit