রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা শৈশবের স্বপ্ন পূরণ, সিন্ধু পুলিশের বিশেষ দায়িত্বে আফ্রিদি জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ সৌদিকে ৫ বিলিয়ন ডলারের আধুনিক অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত পাকিস্তান ক্রিকেটে বড় পরিবর্তন, শঙ্কায় বাবরের অধিনায়কত্ব ফুলবাড়ীর দৌলতপুরে বাড়ীতে ঢুকে লুটপাট ও মারপিট, থানায় অভিযোগ॥ অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ফুলবাড়ীর কাজিহাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ সদস্যের অনাস্থা পাহাড়ে সিন্ডিকেট চক্র কর্তৃক উজাড় হচ্ছে বনাঞ্চল; রাঙামাটিতে সাড়ে ৩ হাজার ঘনফুট কাঠ জব্দ নিরাপত্তা জোরদার করণে নওগাঁ শহরে এআই ক্যামেরা

কুমিল্লা-৩ আসন থেকে মনোনয়নপত্র নিলেন আসিফ মাহমুদ

Reporter Name
  • Update Time : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ৯৪ Time View

রাজনীতি ডেক্স : কুমিল্লা-৩ (মুরাদনগর) সংসদীয় আসন থেকে মনোনয়নপত্র গ্রহণ করেছেন সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ওই আসন থেকে তিনি নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন তার কর্মী-সমর্থকরা। শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে মুরাদনগর থেকে মনোনয়নপত্র গ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন এনসিপির মুরাদনগর উপজেলা প্রধান সমন্বয়কারী মিনহাজুল হক এবং জেলা প্রশাসক কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. সাহেব আলী।

জেলা প্রশাসন সূত্র জানায়, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পক্ষ থেকে তার কর্মী-সমর্থকরা মনোনয়নপত্র গ্রহণ করেছেন। এনসিপির মুরাদনগর উপজেলা প্রধান সমন্বয়কারী মিনহাজুল হক বলেন, আসিফ মাহমুদ আমাদের কাছে তার জাতীয় পরিচয়পত্র পাঠিয়েছেন। সেই অনুযায়ী জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। আমরা আশাবাদী, আসিফ মাহমুদ মুরাদনগর থেকেই নির্বাচন করবেন।

তিনি আরও বলেন, এ লক্ষ্যে আমাদের একাধিক অভ্যন্তরীণ বৈঠক হয়েছে। পাশাপাশি কোনো দলের সঙ্গে জোট হবে কি না, সে বিষয়টিও আমরা নজরে রাখছি। মুরাদনগরের আপামর জনসাধারণ আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে এই আসন থেকে নির্বাচনে দেখতে চায়। তাই উপজেলা এনসিপির পক্ষ থেকেও তাকে অনুরোধ জানানো হয়েছে। এখন কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ে কী সিদ্ধান্ত হয়, সেটিই দেখার বিষয়।

তবে এ বিষয়ে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বক্তব্য পাওয়া যায়নি। মুরাদনগর ইউএনও ও সহকারী রিটার্নিং অফিসার আব্দুর রহমান বলেন, আমার অফিস থেকে মনোনয়নপত্র নেওয়া হয়নি। তারা সম্ভবত রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ফরম সংগ্রহ করেছে।  

রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক রেজা হাসান বলেন, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পক্ষ থেকে তার কর্মী-সমর্থকরা মনোনয়ন ফরম গ্রহণ করেছেন। এটি একটি উন্মুক্ত প্রক্রিয়া—যে কেউ মনোনয়ন ফরম নিতে পারেন। এ পর্যন্ত মোট ৯০টি মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে। যেহেতু সাবেক উপদেষ্টা নিজে উপস্থিত ছিলেন না, তাই বিষয়টি আলাদাভাবে গুরুত্ব দিয়ে পর্যবেক্ষণ করা হয়নি।

 

 

 

কিউএনবি / মহন / ২৭ ডিসেম্বর ২০২৫,/ বিকাল ৩:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit