বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন

অস্ট্রেলিয়াকে হারিয়ে ১৪ বছরের অপেক্ষার অবসান ইংল্যান্ডের

Reporter Name
  • Update Time : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ৬২ Time View

ক্রীড়া ডেস্ক : মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) বক্সিং ডে টেস্টে অস্ট্রেলিয়াকে ৪ উইকেটে হারিয়ে ১৪ বছরের খরা কাটাল ইংল্যান্ড। অ্যাশেজ সিরিজের চতুর্থ টেস্টে এই জয়ে অ্যাশেজে নতুন উত্তেজনা যোগ হলো। ১৭৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ইংল্যান্ড দ্রুতগতির ব্যাটিংয়ে সহজেই জয়ের বন্দরে পৌঁছে যায়। ম্যাচ শেষে অপরাজিত ছিলেন হ্যারি ব্রুক (১৮) ও জেমি স্মিথ (৩)।

তবে জয়ের আনন্দে ছায়া ফেলেছে চোটের শঙ্কা। ইংল্যান্ডের পেসার গাস অ্যাটকিনসন হ্যামস্ট্রিংয়ে চোট পান এবং সিডনিতে শেষ টেস্টে তার খেলা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। অ্যাশেজ সিরিজের পঞ্চম ও শেষ টেস্ট শুরু হবে ৪ জানুয়ারি, সিডনি ক্রিকেট গ্রাউন্ডে।

 

 

কিউএনবি / মহন / ২৭ ডিসেম্বর ২০২৫,/ দুপুর ১:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit