বুধবার, ২৪ জুন ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন

ভেনেজুয়েলার উপকূলে আরো একটি তেলের ট্যাংকার জব্দ করল যুক্তরাষ্ট্র

Reporter Name
  • Update Time : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ৩৩ Time View

নিউজ ডেক্স : ভেনেজুয়েলার উপকূল থেকে দেশটির আরো একটি তেলবাহী ট্যাংকার জব্দ করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত ‘সম্পূর্ণ অবরোধ’ কার্যকরের অংশ হিসেবে দেশটির কোস্ট গার্ড ট্যাংকারটি জব্দ করে। এ ঘটনাকে ‘চুরি ও জলদস্যুতা’ বলে অভিহিত করেছে ভেনেজুয়েলা সরকার। শনিবার এক এক্স পোস্টে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোয়েম জাহাজটি আটকানোর বিষয় নিশ্চিত করেন।

তিনি জানান, এ ঘটনায় ভেনেজুয়েলা জাতিসংঘ নিরাপত্তা পরিষদসহ বিভিন্ন বহুপক্ষীয় সংস্থা এবং বিশ্বের বিভিন্ন সরকারের কাছে অভিযোগ দায়ের করবে। ব্রিটিশ সামুদ্রিক ঝুঁকি ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ভ্যানগার্ড জানিয়েছে, জব্দ হওয়া জাহাজটি পানামার পতাকাবাহী সেঞ্চুরিজ বলে ধারণা করা হচ্ছে। ক্যারিবীয় সাগরে বার্বাডোসের পূর্ব দিকে জাহাজটি আটক করা হয়।

ওয়াশিংটনভিত্তিক আইন সংস্থা হিউজেস হাবার্ডের অংশীদার জেরেমি প্যানার রয়টার্সকে বলেন, জাহাজটি যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার তালিকায় ছিল না। তার মতে, নিষেধাজ্ঞার আওতায় না থাকা কোনো জাহাজ জব্দ করা ট্রাম্প প্রশাসনের ভেনেজুয়েলার ওপর চাপ আরো বাড়ানোর ইঙ্গিত দেয়।

 

 

কিউএনবি/ মহন / ২১ ডিসেম্বর ২০২৫,/ সকাল ১১:৪৭

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit