মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:০১ অপরাহ্ন
শিরোনাম
পুলিশ, র‍্যাব ও পিবিআইতে বড় রদবদল সাইকেলের আশায় মুরগী বিক্রি, স্বপ্ন পূরণ হবে কী ক্ষুদে শিক্ষার্থী তামিমের? ৪৮তম বিশেষ বিসিএসের আরও ১৮৪ জনকে নিয়োগ বিনা খরচে জাপানে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের: মাহদী আমিন বাজার স্থিতিশীল রাখতে ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি কর্মকর্তাদের চেয়ারের পেছনে জাতীয় পতাকা প্রদর্শন না করার নির্দেশ মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা ময়মনসিংহ রেঞ্জে দ্বিতীয়বারের মতো শ্রেষ্ঠ ওসি দুর্গাপুর থানার শাকের আহমেদ জাতীয় পতাকার আদলে পোশাক বানিয়ে বিতর্কে উর্বশী

দুই দেশকে সতর্ক করল তুরস্ক

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫
  • ১১৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ব্ল্যাক সি (কৃষ্ণসাগরে) অঞ্চলের নিরাপত্তা ইস্যুতে রাশিয়া ও ইউক্রেনকে আরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছে তুরস্ক। দেশটির আকাশসীমায় অনুপ্রবেশ করা একটি ড্রোন ভূপাতিত করারর পর যুদ্ধে থাকা দুই দেশকে এমন বার্তা দেয় তুর্কি প্রতিরক্ষা মন্ত্রণালয়। 

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়, দেশটির মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ‘ইউক্রেন ও রাশিয়ার চলমান যুদ্ধের কারণে আমাদের পক্ষ থেকে সংশ্লিষ্ট দেশগুলোর কর্তৃপক্ষকে সতর্ক করা হয়েছে। যাতে ব্ল্যাক সাগরের নিরাপত্তা ক্ষুণ্ন করতে পারে—এমন যেকোনো ঘটনার বিষয়ে উভয় পক্ষ আরও বেশি সতর্ক থাকে।’

সোমবার ব্ল্যাক সি দিক থেকে একটি ‘নিয়ন্ত্রণহীন’ ড্রোন তুরস্কের আকাশসীমার দিকে এগিয়ে এলে তা প্রতিহত করা হয়। ঘটনাটি এমন এক সময় ঘটে, যখন সম্প্রতি ইউক্রেন তুরস্কের উপকূলসংলগ্ন এলাকায় রাশিয়ার কথিত ‘শ্যাডো ফ্লিট’ ট্যাংকারে হামলা চালায়। তবে ড্রোনটির উৎস সম্পর্কে এখনো কোনো তথ্য প্রকাশ করেনি তুর্কি কর্তৃপক্ষ।

তুর্কি মন্ত্রণালয় আরও জানায়, ড্রোনটি ভূপাতিত হওয়ার পর ছোট ছোট অংশে ভেঙে বিস্তৃত এলাকায় ছড়িয়ে পড়ে। ফলে এর সুনির্দিষ্ট পরিচয় নির্ধারণ করা কঠিন হয়ে পড়েছে। ড্রোনটির ধ্বংসাবশেষ উদ্ধারে অনুসন্ধান ও কারিগরি বিশ্লেষণের কাজ এখনো চলমান রয়েছে বলে জানানো হয়।

কিউএনবি /অনিমা/ ১৯ ডিসেম্বর ২০২৫,/সকাল ৮:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit